আমরা পিশাচে রুপ নিলাম। তোমরাও জান আমরা তা ছিলাম না।
খুবই নিরিহ, বলতে কি আমরা ছিলাম
তোমাদের এক প্রকার পা চাটা।
বল, আমাদের স্ব-অস্তিত্ব বলতে কিছু ছিল কি ?!
তোমাদের প্রিয়তমাদের উহ্ শব্দ বের হওয়ার আগে -
এই লোমশ চওড়া বুকটা পেতে দেয়াই ছিল আমাদের অভ্যাস।
কোনদিন এর ব্যতিক্রম পেয়েছ কি?
সত্যি বলতে এ অভ্যাসের অন্যথা কল্পনা করাও ছিল
আমাদের চরম স্পর্ধা।
আমাদের কোন অমানুষের বাচ্চার যার বয়স হয়তো সাড়ে তিনও হয়নি।
প্রচন্ড জরে কাঁপছে গত তিন দিন।
জানিয়েছিল সে। কর্তব্যের কিছু আগে যেতে চেয়েছিল।
তোমাদের কারো তনয়ার হয়ত ছিল জন্মদিন।
সখিরা আসবে আজ সেই নিমন্ত্রনে।
হেলভেসিয়া থেকে আনতে হবে অনেক কিছু। অমানুষটা ড্রাইভার।
কর্তব্য আগে। বাচ্চা পরে।
আজ তোমাদের কারো শ্যালক আসবে আজ ঘরে।
বাগানের গোলাপ-বেলি-জবা তরতাজা করে রাখতে হবে।
পিশাচের ডিউটি ছিল দুপুর পর্যন্ত।
তার আজ প্রথম বিয়ে বার্শিকি। বউ বসে আছে এক সাথে খাবে।
শ্যালক ঘুমে - ওঠা অবদি থাকতে হবে বাগানে। দায়িত্ব বলে কথা।
এরকম চলছিল-চলছে-চলবে। এটা নিয়ম।
অযুত ঘটনা আছে এরকম সব পিশাদের মন-মগজে।
শেশে ঘটল সেই ঘটনা।
দু'বছরের কশ্টের পাওনা চাইল পিশাচেরা। গায়ে খেটে যে পাওনা জমেছিল।
জানোয়ারের মত চাইল সে পাওনা। পিশাচরা তো জানোয়ারই!
বিনিময়ে তোমরা ফাটিয়ে দিলে মগজ।
গলে গলে সেখান থেকে বেরিয়ে এল সব জমে থাকা স্মৃতি। সব কষ্ট।
তারপর ঘটল সেই পৈশাচিক ঘটনা।
ছোট্ট কথা: আগুনে পুরো বন জ্বলে গেল। দেশলাইয়ের ছোট্ট আগুনটা জ্বালিয়েছিল কে?
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




