এরকম মাঝে মাঝেই শোনা যায় ব্যাংক গ্রাহকের প্রদান করা টাকার বান্ডিলে জাল নোট পাওয়া গেছে। ব্যাংক তখন অতি যত্ন করে সেই টাকা গ্রাহককে ফেরত দিয়ে বলেন, "এই টাকা জাল অন্য নোট দেন।" গ্রাহক মুখ কাচুমাচু করে নিজ অপরাধ ভেবে তাই করেন বা ঐ নোটের মুল্যমান বাদ দিয়ে টাকা জমা করেন।
ব্যাংক টেলার কিভাবে জানলেন যে ঐ নোট জাল। তার হাতের আঙুলে তো আর কোন জাল-নোট চেকার নাই। ব্যাংকে টেলারের কাউন্টারের নিচে থাকে ঐ জাল-নোট চেকার মেশিন। ওটার মাধ্যমে তিনি জানেন যে নোটটা জাল। এই মেশিনটা গ্রাহক দেখতে পান না।
ব্যাংক টেলারের পেছনে থাকে নোট-কাউন্টিং মেশিন থাকে যা দিয়ে তিনি নোট গননা করেন। এই মেশিনটা গ্রাহক দেখতে পান। গ্রাহক-টেলার একই সাথে নোট কাউন্টিং এর ডিসপ্লেও দেখতে পান। এই নোট-গননা মেশিনের মত জাল-নোট-চেকার মেশিনটাও যদি এইরকম কোন স্থানে রাখা হোত যাতে টেলার-গ্রাহক এক সাথে এটার ডিসপ্লে দেখতে পেতেন। তাহলে মনে হয় অনেক সন্দেহ দুর হয়ে যেত।
ব্যাংক থেকে জাল টাকা প্রাপ্তি কিন্তু অসম্ভব বা অবাস্তব কোন ঘটনা নয়। এরকম ঘটনা ঘটেছে। এমনকি বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত নোটের বান্ডিলেও জাল টাকার উপস্থিতির খবর হয়েছিল। সরকারি-বেসরকারি ব্যাংকেও এরকম ঘটনা ঘটেছে।
বলা হয়ে থাকে কাউন্টার ত্যাগ করার আগেই টাকা প্রাপ্তিতে যদি কোন অমিল থাকে জানানোর জন্য। অন্যথা তা গ্রহনযোগ্য নয়। গ্রাহক না হয় আঙ্গুলে গুনে টাকার পরিমান সম্পর্কে নিশ্চিত হলেন। টাকা জাল কি না সে সম্পর্কে গ্রাহক কিভাবে নিশ্চিত হবেন? আঙ্গুলে তো সেটা নিশ্চিত করা সম্ভব না।
যেহেতু ব্যাংক কতৃক জাল-টাকা প্রদানের সম্ভাবনা রয়েছে সেহেতু গ্রাহক পয়েন্টও জাল-নোট চেকার মেশিন প্রদান করা হোক। যাতে গ্রাহক কাউন্টার ত্যাগ করার আগেই এই সম্পর্কে নিশ্চিত হতে পারেন। তা না হলে গ্রাহক যতক্ষন পর্যন্ত বাহিরে গিয়ে ধরা না পড়ছেন ততক্ষন পর্যন্ত তিনি নিশ্চিত হচ্ছেন না যে ব্যাংক তাকে জাল নোট প্রদান করেছে।
তাই জাল-নোট চেকার মেশিন গ্রাহক-এন্ডে রাখা হোক যাতে গ্রাহক কাউন্টার ত্যাগ করার পুর্বেই নিশ্চিত হতে পারেন যে ব্যাংক টেলার তাকে জাল নোট প্রদান করেননি।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




