** সম্মানিত সকল দাড়ি-ব্লগারদের প্রতি উৎসর্গ করা হল।
কত দিন, না
কত বছরের পর হয়েছি প্রকাশ -
ভাবতেই আনন্দে শিহরিত হই।
ছিলাম আমি সেই জন্মাবধি; চিহ্নিত হইনি।
আনন্দিত কেবলই আমি, অপর কেউ কি নয় ?
যৌবানন্দে প্লাবিত নয় কি সে?
কাহার প্রকাশে যুবক হইল,
ভুলিত বসিছে।
যৌবনগামি ঐ কিশোরি
ফিরিয়া ফিরিয়া যে চায়।
তার মাঝে মোর আগমনে
বিকশিত কিশোরির বিশ্বয় !!!
এরপর হয়ত বছর দুই
কাটাইনু দিবস ও রাত পরমানন্দে আ-হা!
আওড়াই রবি ঠাকুর -
"মরিতে চাই না আমি, সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।"
হায় !!!
সে মানব কেনে নিঠুর হইল এত,
নামিল জল্লাদের ভুমিকায়।
একদিন কোথাকার কোন জ্যাঠা
তারে করিল উপদেশ দান।
সাথে নধর এ দেহ ধরিয়া
মারিল এক টান।
কহিল, ঝামেলা এগুলোন দুলছে কেন রে এই?
এলাকায় জবাই করবার সেলুন কি কোন নেই?
বলে কি পাশন্ড!
স্তম্ভিত আমি, স্থানু হয়ে রই বিমুঢ়তায়।
শেশে কাপি থর থর
তিব্র মরনাতংকে মোর পায়।
তারপর আসিল জিলেট
কখনো বলাকা, কখনো সুপার ম্যাক্স।
নব বধু বেশে আসিল রেজর, সাথে বুরুশ চাকরানি যেন।
ক্রিম, লোশন, পরে ফিটকিরি।
কিসের লাগি, এদের এ মহা সমাবেশ।
কোন মহা যজ্ঞ পরে, এ মিলন হইবে শেশ।
আমারে বধিতে।
বেসিন প্রাঙ্গন যেন বদ্য-ভুমি এক।
আগমন জল্লাদের। তারপর চলে উঠানামা।
পশু এ কি ?!
অগনন হত্যাক্ষনে, দেখে লয় দর্পনে
আপন ছবি।
তবুও নব আশায়, জেগে উঠি পুনরায় -
ফিনিক্স পাখির মত, প্রতিদিন।
এরপরও গজাই আমি, গজাব আজিবন।
এ জল্লাদ যতদিন না বুড়ো হয়।
ততদিন, গুনি দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



