নিতি-নৈতিকতা-সুবিচার নির্বাসিত হয়েছে অনেক আগেই আমাদের এই যাপিত জিবন থেকে। অন্যায়-অবিচার-অব্যবস্থা আজ আমাদের কাছে এত স্বাভাবিক যে নিত্য দিনের জৈবিক কাজগুলোর একটি হয়ে গেছে। এটা আমাদের অস্তি-মজ্জা-মন-মগজে সাথে একদম পেস্ট হয়ে গেছে যে -
আমরা সুযোগ পেলেই অনৈতিক কাজ করব।
আমরা সুযোগ পেলেই অন্যায় করব।
আমরা সুযোগ পেলেই অন্যের উপর অবিচার করব।
আর এমনিতে যদি সুযোগ নাও পাই তো জোর করে হলেও আপ্রান অক্লান্ত চেষ্টাতে থাকব -
কিভাবে অপরকে ঠকাব।
কিভাবে অপরের কশ্ট করা অর্জন নিজের পক্ষে নিয়ে আসব।
কিভাবে সহজ ও সংক্ষিপ্ত পথে সফলতা পাব।
এই কথাগুলো কতজন কতভাবে যে এই প্রিয় 'ব-দ্বিপ' এর কত মাধ্যমে লিখেছে, উচ্চারিত হয়েছে কত অযুত-নিযুত কন্ঠে তার কোন ইয়াত্তা নাই। তারপরও এই গা-সহা অন্যায়-অবিচার যখন পুত্রসম কোন কিশোর আমার চোখের দিকে তাকিয়ে বলে -
ন্যায়ের কথা তোমরা আর বোল না। শুনলে আমাদের হাসি পায়।
ভাল কথা তোমাদের জিবে মানায় না। তোমাদেরকে জোকার মনে হয়।
সুবিচারের উপদেশ দিও না। তোমাদেরকে ভন্ড মনে হয়।
আমি আর তখন কিছু বলতে পারি না, সেই কিশোরের কাছে আমি মানুশ থাকি না, তার কল্পনায় হয়তো কোন জানোয়ারের ছবি ভাসে আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে।
আমি লজ্জা পাই না। কারন অসহায়-নিরুপায় এক অভিভাবকের ততোধিক অসহায় এক বন্ধু আমি - দিনের পর দিন অব্যবস্থা গ্রহন গ্রহর করতে করতে লজ্জা পাওয়ার জন্যও যে একটা অনুভুতি প্রয়োজন হয় তা মরে গেছে।
ঐ কিশোরের প্রচন্ড ঘৃনাভরা দৃষ্টি কেবল আমাকে তাড়িত করছে। সেই দৃশ্টির জ্বালা সহ-ব্লগাদের সাথে ভাগ করে নেয়ার জন্যই ঘটনাটি উপস্থাপন করছি।
বিটিভির জাতিয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব গত ১৫ অক্টবর '০৯ বিটিভি স্টুডিওতে অনুশ্ঠিত হয়। এক পক্ষ শহিদ আনোয়ার গার্লস কলেজ [শআগক], অপর পক্ষ সিলেট ক্যাডেক কলেজ [সিকক]। প্রতিযোগিতাটির সভাপতি ছিলেন মাননিয় আইন প্রতিমন্ত্রি জনাব এডভোকেট কামরুল ইসলাম। আর বিচারক পদে ছিলেন দেশের বিভিন্ন বিভাগে সফল সাতজন বিশেশজ্ঞ।
বিতর্ক শেশে সভাপতি মহোদয় বিচারকদের স্কোরের ভিত্তিতে শআগক'কে বিজয়ি বলে ঘোশনা করেন। এতে সিককের ছাত্র, তাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অভিভাবক সজোরে "বিচারে কারচুপির" অভিযোগ তোলেন। আমাকে একজন চাক্ষুস অভিভাবক পুরো ঘটনাটি বর্ননা করলেন -
১. দুই দলের বিতর্কের দেখে একটা ধারনা করা হচ্ছিল সিকক জিতবে।
২. ফলাফল আশানুরুপ না হওয়ায় সিককের ছাত্র-শিক্ষক-অভিভাক সভাপতি মহোদয়ের নিকট মার্ক-শিট দেখার আবেদন করেন।
৩. তারা মার্কশিটে ঘষামাজা হয়েছে দেখতে পান।
৪. মার্কশিটে ঘষামাজা হয়েছে কেন এবং এই ঘশামাজা শিটে বিচারকদের প্রতিস্বাক্ষর কেন নেয়া হয়নি বা তাঁদেরকে এই ব্যাপারে না জানিয়ে সেই ঘশামাজা শিট সভাপতির কাছে কেন দেয়া হয়েছে তা তিনি দায়িত্বপ্রাপ্ত বিটিভি'র কর্মচারির কাছে জানতে চান।
৫. সভাপতির প্রশ্নের উত্তরে ঐ বিটিভি কর্মচারি "ভুল হয়েছে" বলে স্বিকার করেন।
৬. সভাপতি তাঁর সময়ের স্বল্পতার কারন দেখিয়ে তখন সিকক'র দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং অভিভাবকদেরকে বিষয়টি পরে দেখবেন বলে আশ্বাস দেন।
৭. বিচারকদের দেয়া মার্কশিটে ঘষামাজা হয়েছে তা শুনেও বিচারকগন কোন আপত্তি তোলেন নাই।
৮. সিককের উপস্থিত সকল অভিভাক মার্কশিটে অনিয়ম হয়েছে বলে তিব্র অভিযোগ করেন।
৯. সিককের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক জনাব জয়নাল আবেদিন, সহকারি অধ্যাপক, সিকক এই ব্যাপারে বিটিভি কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করেন।
আগের ঘটনা
এই প্রিতযোগিতার প্রথম পর্বে শআগক এবং সিককের সাথে প্রিতযোগিতা হয়েছিল। তখনো শআগক'কে জিতিয়ে দেয়ার ব্যাপারে অভিযোগ করার পরিপ্রেক্ষিতে দুই দলের মার্কশিট দেখে প্রমানিত হয়েছিল সিকক, শআগক থেকে "দেড়" নম্বর বেশি পেয়েছিল। এই তথ্য অনুশ্ঠান ব্যবস্থাপকদের জানানোর পর ওনারা ওনাদের ভুল স্বিকার করেছেন এবং সান্তনা দিয়েছিলেন যে এটা তো প্রথম পর্ব, পরবর্তিতে আর হবে না।
সমস্ত ঘটনা সিককের উপস্থিত অভিভাবকগন বিভিন্ন পর্যায়ে আলোচনা করছেন। আমর কথা একটু ভিন্ন। আমরা বড়রা বিভিন্ন পর্যায়ের নানারকম অন্যায়-অনিয়ম-দুর্নিতি মধ্যে নিমজ্জিত। এগুলো কোননা কোনভাবে মেনে নেই বা মানিয়ে নেয়ার চেশ্টা করি।
কিন্তু এই কোমলমতি শিশু-কিশোরদের মনে যদি এই বয়স থেকেই অন্যায়-অনিয়ম-দুর্নিতি'র সাথে পরিচয় করিয়ে দেই তো সেটা "শিশু-রেপ" করার চেয়ে কোন অংশে কম অন্যায় কি ???!!!
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



