সকাল বেলা। দপ্তরে আসতে চাওয়া বাস যাত্রি দাপ্তরিক জনগনের এক জিবন-বাজি-রাখা প্রতিজ্ঞা। সঠিক সময়ে দপ্তরে হাজিরা দিতে হবে। সরকারি সময়ের যতই বেড়াজাল থাকুক। রাস্তায় যতই মোটরের আধিক্য থাকুক। রাস্তায় অনেক মটর। সমস্যা নাই। রাস্তায় তাদের নির্লজ্জ মায়াময় জড়াজড়িটাই ভাল লাগে না। এই যান-জট দেখে কোন এক প্রানির মিলনের কথা মনে পড়ে যায়। ওদের মিলনেও কখনো সখনো নাকি জট লেগে যায়। থাক আমি আর ওদিকে যাচ্ছি না।
আমি গোবেচারা কর্মচারি, বেসরকারি এক দপ্তরে চাকুরিরত বউ-মেয়ে-বাবা-মা'র সাথে নিজ উদরের তাগিদে নিত্য সক্কাল বেলার এক নিরুপায় যোদ্ধা। সেই যুদ্ধেরই একটা অংশ হিসেবে মগবাজার থেকে কিছু সহযাত্রিসহ গাজিপুর পরিবহন এ উঠেছি উত্তরা নামব। কাউন্টার বাস। এক যাত্রি-ভাড়া আদায় ছাড়া অন্য কিছুরই নিশ্চয়তা দেয় না।
পরম সৌভাগ্য। এই সময়ে আমি বাসে উঠে আসনে বসতে পেরেছি। এক মাঝ বয়েসি যাত্রি আসন পান নাই। কাধে একটা ব্যাগসহ বাসের মাঝ বরাবর রড ধরে দাড়িয়ে আছেন আরো কয়েকজন সহযাত্রিকে নিয়ে। ওনারও সৌভাগ্য এফডিসি মোড় পার হওয়ার পর ঐ সময়কার পরম আরাধ্য বাসের আসন তিনিও পেলেন। সাত রাস্তায় গাড়ি থামার পর ২ : ৯ অনুপাতে বাসযাত্রি নামা : উঠা হল। দু'জন দাপ্তরিক সহযাত্রিনিও বাসে উঠলেন। সেই মাঝ বয়েসি সহযাত্রি বাসের সামনের দিকে দাড়ানো এক সহযাত্রিনিকে ডেকে ব্যাগ হাতে দাড়িয়ে ওনাকে বসতে দিলেন। কোন ধন্যবাদ জ্ঞাপন ছাড়াই সহযাত্রিনি এমন ভাবে এসে বসলেন যেন তিনি এই মাঝ বয়েসি যাত্রিকে মাসোয়ারা বেতন দেন তার জন্য বাস-আসন সংরক্ষন করার জন্য।
বাস মহাখালি সংকেত-বাতির সামনে দাড়ানোর আগেই সন্তোসজনক খালি হয়ে গেছে। দাড়ানো যাত্রি সবাই আসন পেয়ে গেছেন। আমার সেই সহযাত্রিও মহাখালি পর্যন্ত রড ধরে দাড়িয়ে আসার পর আমার আগের আসন খালি হওয়ায় এসে বসলেন। বাস মহাখালি কাউন্টারে থামার পর আরো কিছু সহযাত্রি-যাত্রিনি উঠলেন। আবার সেই রড-ধরা বাসযাত্রি যার মধ্যে দু'জন যাত্রিনিও আছেন। সেই মাঝ-বয়েসি-নায়ক যাত্রির সাথে আমরা সবাই তা দেখলাম। কিন্তু নায়ক সামনে দাড়িয়ে থাকা এক যাত্রিনিকে ডেকে বসিয়ে আবার ব্যাগ কাধে রড ধরে দাড়ালেন। দ্বিতিয়বার এই নায়োকচিত আচরন সম্ভবত কারো কারো চোখে লাগল। সহযাত্রিনিও তুলনামুলক সুদর্শিনি ছিলেন। দু'টি মন্তব্য কানে আসল -
১. হ্যাঁ "বদলে যাও" এডটা কাজে লাগছে।
২. মহিলা হইলেই ভাল হইত, বাসে সিট পাইতাম।
নায়ক বনানির সংকেত-বাতি পর্যন্ত দাড়িয়ে আসার পর আবার ডানে আসন পেলেন। এবং ফের বিমান বন্দর কাউন্টারে আসার পর আরেক সহযাত্রিনিকে আসন ছেড়ে দিলেন।
আমি উত্তরা-জসিমউদ্দিন নেমে গেছি। জানি না, নায়ক কতদুর গিয়েছিলেন।
But Hero! I salute you. I salute your mental power.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



