প্রথমে নিজের ঢোল পিটিয়ে নিই।আমি লেখালেখি করি।প্রথম আলো সহ দেশের শীর্ষস্থানীয় ৫টি জাতীয় দৈনিক-এ প্রতি সপ্তাহে আমার লেখা ছাপা হচ্ছে।ইতোমধ্যে তিন তিনটি বইও বের হয়েছে আমার।আগামী বই মেলায়ও বের হবে একটি।আমার জীবনের লক্ষ্য এখন একটাই,আমি লেখক হবো।আজকাল আমার প্রতি সবার একটাই উপদেশ-আমাকে বেশি বেশি বই পড়তে হবে।তবেই আমি ভালো লেখক হতে পারবো।শুনে আমার বেশ হাসি আসে।বেশি বেশি বই পড়লেই যদি ভালো লেখক হওয়া যায়,তাহলে তো দেশের সবাই বছর খানেক বই পড়ার কোর্স করে রেডিমেড লেখক হয়ে বের হবে।আমার একটাই কথা-বই পড়ে ভালো লেখক হওয়া যায় না।আমি যদি কারো লেখা পড়ে নিজের লেখার আইডিয়াকে শাণিত করি,তাহলে সেটা হবে বিশাল চুরি।আমাকে হতে হবে স্বভাব লেখক।কারো বই থেকে আইডিয়া নিয়ে নয়,কারো লেখা দেখে নয়-একান্তই নিজের চিন্তা চেতনা থেকে লিখতে হবে আমাকে।যদি দেখা যায় এই চিন্তা চেতনা সমৃদ্ধ লেখা কোন জাতের লেখা হচ্ছে না,তাহলে বুঝতে হবে লেখালেখি আমাকে দিয়ে হবে না।যে কাজটি আমাকে দিয়ে হবে না,সেটা আমি বই পড়ে অন্যের লেখা থেকে আইডিয়া নিয়ে হওয়ানোর চেষ্টা করব,এটা তো চেষ্টার নামে অপচেষ্টা।অনেকের উপর রবিন্দ্রনাথের প্রভাব আকে,নজরুলের প্রভাব থাকে।তার মানে তারা জীবনে এত বেশি রবীন্দ্র নজরুলের বই পড়েছেন যে,প্রভাবটা আর কাটিয়ে উঠতে পারেননি।যদি তারা কারো লেখা না পড়ে সম্পূর্ণ নিজের মত করে লিখতেন তাহলে অবশ্যই স্বতন্ত্র কিছু হতো।সবশেষে আমি বলব-পড়বেন তিনিই,যিনি পাঠক।লেখক পড়বেন না।তার মনে যা আসে তিনি তাই লিখবেন।যদি মনে আসা বিষয়টিকে অন্যের লেখা পড়ে আরো মান সম্পন্ন করতে চান,তাহলে সেটা হবে চুরি।অনেক বড় বড় লেখক বই পড়ে জ্ঞান বাড়ানোর নামে এই চুরি টা করে থাকেন।আমি তাদেরকে ঘৃণা করি।মন থেকে ঘৃণা করি।সাধারণ পাঠকরা কারো লেখা পড়লেও সেটা মেরে দেওয়ার দুরভিসন্ধি করে না।কিন্তু একজন লেখকের মনে কোন পছন্দ হওয়া লাইন বা আইডিয়াকে নিজের লেখায় নিয়ে আসার চিন্তা আসতেই পারে।আসছেও।তাই লেখকরা বই পড়বেন দূরের কথা,তাদের ঘরে কোন বইই রাখা যাবে না।তাহলে বোঝা যাবে তারা যেটা লিখেছেন সেটা একান্তই নিজের মাথা থেকে লিখেছেন।তাহলে লেখাটার ব্যাপারে পুরোপুরি জোর দিয়ে বলা যাবে,লেখাটা ১০০ভাগ মৌলিক লেখা।
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।