সেই ২০০২ সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক চিত্র পাল্টালেও পাল্টায়নি একটি চিত্র।আর তাহলো ক্ষমতাসীন দলের শুভেচ্ছা জানানোর চিত্র।হোক সেটা আওয়ামীলীগ কিংবা বিএনপি।ভেঙেই বলি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীদের রাজনীতির বিশেষ একটা কৌশল হলো ভর্তি পরীক্ষা দিতে আসা ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানানো।তারা আগে থেকেই পরিকল্পনা করে রাখে ভর্তি পরীক্ষার দিন পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তারা দল বেঁধে এসে দাঁড়াবে কলা ভবনের মূল গেটে।আর গলা ফাটিয়ে শুভেচ্ছা স্বাগতম বলবে নবাগত ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে।তাদের এই আন্তরিকতার কথা শুনে যে কেউ হয়তো বলে উঠবেন বাহ রাজনৈতিক নেতা কর্মীরা তো ব্যাপক অতিথি পরায়ণ!কিন্তু যারা নিজ চোখে এই দৃশ্য দেখেছেন তারা দুই হাত তুলে খোদার কাছে দোয়া করবেন-খোদা,এই শুভেচ্ছার কবল থেকে তুমি জাতিকে মুক্তি দাও।কারণ তারা কলাভবনের মূল গেটে দাঁড়িয়ে শুভেচ্ছা স্বাগতম বলে এমনভাবে চিৎকার করতে থাকে,ছাত্র ছাত্রীদের আর বের হওয়ার জো থাকে না।গন্ডগোল হচ্ছে মনে করে অনেক কোমল মতি ছাত্র ছাত্রী কান্নাকটিও শুরু করে দেয়।ভীড়ের মধ্যে অভিভাবককে খুঁজে না পেয়ে তারা হয়ে পড়ে পুরোপুরি অসহায়।কিন্তু মহান(!) নেতা কর্মীদের সেদিকে নজর দেওয়ার মত সময় নেই।তাদের কথা হচ্ছে শুভেচ্ছা আমরা বিলাবোই।তা ছাত্র ছাত্রীদের যত অসুবিধাই হোক না কেন।তবে তাদের প্রতি বিশেষ অনুরোধ.আপনাদের এই শুভেচ্ছার ধারা বন্ধ করুন।রাজনীতি করার আরো বহু সিস্টেম আছে বহু জায়গা আছে।জাতিকে মুক্তি দিন এই শুভেচ্ছার কবল থেকে।নইলে এমন একটা সময় আসবে,যখন "শুভেচ্ছা"শব্দটা শুনলেই মানুষ দৌড়ে পালাবে ভয়ে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।