অনেক ছেলে বেশ গর্ব সহকারে বলে থাকেন-অমুক মেয়েটা আমার খুব ভালো বন্ধু।অনেক মেয়েও একই কথা বলে থাকেন- তমুক ছেলে আমার ঘনিষ্ট বন্ধু।কথাগুলো শুনতে ভালোই লাগে।তবে এর বাস্তবতা কতটুকু,সেটা খুব কম লোকই খোঁজেন।চারপাশের ঘটনা দেখা,শোনা এবং বোঝা থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তাতে দু কলম লিখে বলতে পারি-ছেলে মেয়েতে কখনোই বন্ধুত্ব হয় না,হতে পারে না।অতি আধুনিক এবং অতি প্রগতিশীলরা নিশ্চয়ই এই কথার তীব্র প্রতিবাদও নিন্দা জানাবেন।তবে নিন্দা জানানোর কার্যক্রম শুরু করার আগে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে নিন।শুনুন,কোন সুন্দরী মেয়ের সাথে যদি কোন ছেলের বন্ধুত্ব হয়,তাহলে এই ছেলে আজ হোক আর কাল হোক তাকে প্রেমের প্রস্তাব দেবেই।যদি ছেলে আর মেয়ের মধ্যে বড় কোন তফাৎ থাকে কিংবা মেয়েটা যদি বিবাহিতা বা অন্যের প্রেমিকা হয় তাহলে ভিন্ন কথা।তবে ছেলেটার মন উড়ু উড়ু করবেই তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্যে।তাহলে এখানে বন্ধুত্বটা থাকলো কোথায়?দুইটা ছেলে বন্ধু একসাথে রাতে ঘুমুতে পারে আড্ডা দিতে পারে।ছেলে আর মেয়েতে যদি বন্ধুত্ব হয়,তাহলে তারা কেন পারে না?এমন কোন ফেরেশতা আছে কি,যে তার মেয়ে বন্ধুর সাথে স্বাভাবিকভাবে ঘুমুতে পারবে?কিংবা ঘুমুলেও মাঝ রাতে উঠে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না?তাহলে কিসের বন্ধুত্ব?লোলুপ দৃষ্টি বলেন আর কামনার দৃষ্টি বলেন,সেটা তো বউ কিংবা প্রেমিকার জন্য সংরক্ষিত।মেয়ে বন্ধুর দিকে যদি সুযোগ পেলেই সেই দৃষ্টিতে তাকানো হয়,তাহলে প্রেমিকা আর বউয়ের সাথে তার পার্থক্য থাকলো কোথায়?ছেলেটারও প্রেমিকা নেই,মেয়েটারও প্রেমিক নেই।এমন দুজন ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্ব হলো।দুজন সমান যোগ্যতা সম্পন্ন।আমি চ্যালেঞ্জ করে বলতে পারি,আজ হোক কাল হোক তারা পরস্পরের প্রতি আসক্ত হবেই।ছেলে মেয়ের বন্ধুত্ব বলতে যদি আলাদা কোন বিষয় থাকত তাহলে বিয়ের পর মেয়েটি তার ছাত্রজীবনের বন্ধুর সাথে ঘুরতে গেলে বা সময় কাটালে তার স্বামী মাইন্ড করত না।শেষ মেষ এটাই বলব-ছেলে মেয়েতে বন্ধুত্ব হয় না।বন্ধুত্ব হলে এই বন্ধুত্বকে বলা যায় প্রেমের প্রাথমিক পর্যায়।কারণ এই বন্ধুত্বের নাম করে অনেক ছেলে মেয়ে জড়িয়ে পড়ছে গভীর থেকে গভীরতর প্রেমে।
ছেলে মেয়েতে বন্ধুত্ব মানেই অন্যরকম কিছু একটা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫০টি মন্তব্য ৪৬টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।