অডিও বাজার এখন ধ্বংসের পথে।কারণ একটাই-পাইরেসি।আজ যে এ্যালবাম বাজারে এলো,কালই সেটি নেটে পাওয়া যাবে।শুধু নেট থেকে নামাও আর কপি করো।এ্যালবাম কেনার কোন দরকারই নেই।আসলে এই ব্যাপারটা এক সময় খুব পীড়া দিত।গানের জগত ধ্বংস হয়ে যাচ্ছে,এটা ভাবতেই প্রচন্ড খারাপ লাগত।এখন আর পীড়াও দেয় না,খারাপ টারাপও লাগে না।কারণ আমি ব্যক্তিগত উদ্যোগে জরিপ চালিয়ে দেখেছি সবার গান পাইরেটেড হয় না।বরং তাদেরটাই হয়,যারা নিজেরাই পাইরেসির সাথে জড়িত।আপনি একটু খেয়াল করলেই দেখবেন,এখনকার যত হিট শিল্পী আছেন,সবাই কম্পিউটার নির্ভর।তারা মাথা থেকে কোন সুর নামান না।কম্পিউটার ঘেটে ঘুটে সুর নামান,হিন্দি গানের সুর মেরে দেন,ইংলিশ গানের হুবহু নকল করেন।তারা কম্পিউটার বিষয়ে যতটা পন্ডিত,তাদের শ্রোতারা বোধ হয় এরচেয়েও বেশি পন্ডিত।তারাও সারাদিন কম্পিউটার ঘেটে ঘুটে খোঁজ করেন কোন কোন এ্যালবাম নেটে পাওয়া যাচ্ছে।ফলে তাদের এ্যালবাম আর বিক্রি হয় না।তার মানে কম্পিউটার নির্ভর সুরকার বা শিল্পীরা চুরি করে,আর তাদের বিজ্ঞ শ্রোতারা চোরের উপর বাটপারি করে।চমৎকার!চমৎকার!অথচ যারা নিজের মেধা দিয়ে সুর তৈরী করেন,যারা কম্পিউটারকে গুরু মনে করেন না,তাদের এ্যালবাম ঠিকই বিক্রি হচ্ছে।কারণ তাদের শ্রোতারাও কম্পিউটার নির্ভর না।তারা নেটে এ্যালবাম খোঁজেন না।বিশেষ করে আসিফ,মনির খান,মমতাজ তাদের গান এখনো গ্রামে আগের মতই চলে।তাই যারা বলে অডিও শিল্প ধ্বংসের পথে,তাদের উদ্দেশ্যে বলব,নিজের মেধা দিয়ে গান বানান,ঠিকই চলবে।আপনি যদি কম্পিউটার নির্ভর হন,চুরি করেন,তাহলে শ্রোতারা তো চুরি করবেই।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।