বৃষ্টি নিয়ে প্রায় প্রতিটি বাঙ্গালীই একটা রোমান্টিসিজম এ ভূগে, আমিও এর বাইরে নই। বর্ষার প্রথম বৃষ্টি নেমেছে আর সেই বৃষ্টিতে ভিজি নাই এমন নজির খুব কমই ঘটেছে আমার জীবনে। হয়ত রাতের বেলায় নেমেছে প্রথম ঝুম বৃষ্টি, আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছি সেই বৃষ্টি ধারা, বাবা এসে বললো কিরে ভিজতে বার হবি না? কারন সে জানত আমার বৃষ্টি প্রীতির কথা। আর তখনি বের হয়ে যেতাম আমার এক চির বৃষ্টিতে ভেজার সঙ্গীর বাসায়, আর তার মা অবাক দৃষ্টিতে দেখত আর ভাবতো এগুলো মানুষ হবে কবে? মানুষ হয়েছি কিনা বলতে পারবোনা তবে অমানুষ যে হই নাই সেটা বলতে পারি। এরকম আরো অনেক টুকরো টুকরো স্মৃতি আছে, কোনটা ছেড়ে কোনটা বলি............
ভার্সিটি থেকে ফেরার পথে একবার ভিজেছিলাম দারুন উপায়ে! বৃষ্টি পড়ছে রিক্সায় করে বাসায় যাব, বন্ধুটি ভিজতে চাইছে না। কিন্তু আমার মন চাইছে ভিজতে দারুন ভাবে। বুদ্ধি বাতলিয়ে বললাম ঠিক আছে, রেক্সিনের পর্দা নিতে পারি কিন্তু আমি যে মেয়েদের সাথে হুঠ তুলে রিক্সায় যাইনা, অগত্যা রেক্সিনের পর্দা নিয়ে হুঠ খোলা রিক্সায় ভিজতে ভিজতে কিক্সা ভ্রমণ, আহা কি সেই দিন গুলি...............
আরেক বার মোকাররম ভবন থেকে আমরা দুই বন্ধু বৃষ্টিতে ভিজতে ভিজতে এনেক্স ভবনের দিকে যাচ্ছি, সাথের বান্ধবীকে বললাম তোর আর আমদের সাথে বের হওয়ার দরকার নেই, সব্বাই হা করে তাকিয়ে থাকবে, তারচেয়ে বরং তুই এইখানেই থাক। কিন্তু বৃষ্টি ভেজা যে একটা সংক্রামক রোগ, এইটা সেইদিন হাড়ে হাড়ে টের পেয়েছি। কিছুক্ষন পরেই দেখি আমাদের পিছু পিছু সেও দৌড়াচ্ছে আর সব্বাই তাকিয়ে তাকিয়ে দেখছে আর হাসছে। জানতে চাইলাম কিরে অমন করে পিছু নিলি কেন? বন্ধুর সোজা উওরঃ তোদের অমন মজা করে ভিজতে দেখে আমিও আর এইখানে দেড়িয়ে থাকতে পারছিলাম না............
“দিনগুলো মোর সোনার খাঁচায় রইলোনা, সেই যে আমার নানা রঙ্গের দিনগুলি” .........।এখন আর চাইলেও বৃষ্টিতে ভেজা হয়ে উঠে না, সময় আর সুযোগের অভাব। আর তাছাড়া রয়েছে সেল ফোনের ঝামেলা। নাগরিক জীবনের এত হ্যাপার মাঝে আর সেই পুরোনো রোগ এখন আর নেই। পুরোদস্তুর ভাল মানুষ।
কিন্তু ভাবতে ভালই লাগে হয়তো কোন একদিন কেউ এসে আমাকে আবার সেই পুরোনো রোগের সাথে পরিচিত করে দিবে। বর্ষার প্রথম ঝুম বৃষ্টিতে ভেজবার আকুতি থাকবে। আমি আবার ভিজতে চাই সেই বৃষ্টিতে আর সেই দৃষ্টিতে!!!!!
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।