somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিন পথে-ঘাটে

০৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ছোট বোনটা আইসক্রিম খেতে খুব ভালবাসে। এজন্য মাঝে মাঝেই আমি বাস থেকে নেমে বাসায় যাওয়ার আগে ওর জন্য আইসক্রিম নিয়ে যাই। আমাদের বাসায় যাওয়ার রাস্তার ঠিক উল্টোদিকে বাজারে যাওয়ার রাস্তা। বাজারে এক মিষ্টির দোকান থেকে আইসক্রিম কিনি । বাস থেকে নেমে, বাজারের দিকে রওনা করে, দুটো মোড় পার হয়ে আর কিছুটা হাঁটলেই দোকানটা ।

সেদিন মনটা খুব ভালো ছিল। বাস থেকে নেমে ভাবলাম, আইসক্রিম কিনে নিয়ে যাই। যাবার পথে গুনগুন করে গাইছিলাম। আমি তখন প্রথম মোড়ের কাছাকাছি। পিছন থেকে কারও মন্তব্য শুনতে পেলাম, "জোরে গাইলেই তো হয়" । তাকিয়ে দেখি মাঝবয়সী এক ভদ্রলোক। জিজ্ঞেস করলেন কি করি - বললাম পড়াশোনা। একসঙ্গেই হাঁটছিলাম আমরা ... কিছুক্ষণ বাদে আমায় জিজ্ঞেস করলেন, "তোমার PHD কোথায়"? আমি তো কিছু না বুঝে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই এবারে তিনি যা বললেন, তাতে আর আমি হাসি সম্বরন করতে পারলাম না। PHD মানে বোঝ নি ! Personal Home District !!! আমি তাকে বললাম, PhD শব্দের তো আলাদা মানে আছে জানেন ? কিছুক্ষণ বোঝানোর পর তিনি বললেন, তাতে কি হয়েছে? উল্টো আমাকে জিজ্ঞেস করে বসলেন, DOG মানে কি? আমি বললাম কুকুর। তার পরে বললেন, কিন্তু DOG এর তো আরও মানে আছে, DOG সাহেব বলে শোন নি কখনো? বললাম, শুনেছি। কিন্তু, DOG এর এই দুইটা মানেই তো সবাই জানে। আর, আপনি যে মানেটা বললেন PhD এর, এটা তো কেউ জানে না !! উনি বললেন তাতে কি, PHD মানে তো এটাও হতে পারে, তাই না? অদ্ভূত, অকাট্য যুক্তি !!

যাই হোক আমি মনে মনে তার কাছ থেকে পরিত্রাণ পাবার কথা ভাবছি। তাকে পার করে চলে যাবো কিনা - এই ভাবনা নিয়ে যখন দোটানায় - ঠিক সেই মুহূর্তে তিনি আমাকে জিজ্ঞেস করে বসলেন, কোথায় পড়? আমি বললাম বুয়েটে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, "গভর্নমেন্ট ভার্সিটিগুলো তো প্রাইভেট ভার্সিটি'র থেকে ভাল, তাই না" ? আমি বললাম, হ্যাঁ, পাবলিক ভার্সিটিগুলো তো অবশ্যই বেশি ভাল। বলেই ভাবলাম, উনি আমার কথা বুঝেছেন তো? আমার ভাবনার সত্যতা প্রমাণিত হতে বেশিক্ষণ লাগল না। সাথে সাথেই তার প্রত্যুত্তর, " না, গভর্নমেন্ট ভার্সিটি অবশ্যই পাবলিক ভার্সিটির থেকেও ভাল" !!

এর মধ্যেই আমরা দ্বিতীয় মোড়ে চলে এসেছি। আমি বললাম- "একটু বাজারের দিকে যাব" । এরপর, উত্তরের অপেক্ষা না করেই দ্রুত পদক্ষেপে গন্তব্যের দিকে রওনা হয়ে গেলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×