somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নব্য অমলকান্তির গল্প

২১ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তির কথা মনে আছে? যে অমলকান্তি ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর হতে চেয়েছিল। তার বন্ধুরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা উকিল হয়েছিল। কিন্তু অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। আজ, আমার দেখা এক অমলকান্তির কথা বলব। খুব বেশি কিছু না, তিনি শুধু ভালো মানুষ আর উচ্চশিক্ষিত হতে চেয়েছেন। কবিতার ছাপাখানার অমলকান্তির বলয় থেকে বেরোনো বাস্তবের অমলকান্তির চাওয়ার সঙ্গে প্রাপ্তির অমিল ঘটবে কি না তা ভবিষ্যত্ই জানে।
আজকের অমলকান্তির নাম এমরান হোসেন। তাঁর সঙ্গে পরিচয় হয় বহু দূরের এক দ্বীপ হাতিয়ার গণ-উন্নয়ন গ্রন্থাগারে। দেখি গভীর মনোযোগে খবরের কাগজে চোখ বোলাচ্ছেন। বেশ কথা জমল। কথার প্রসঙ্গ—দেশ, জাতিসত্তা, সংস্কৃতি, একটি অজপাড়া দ্বীপের অবহেলিত মানুষের দুঃখগাথা। হাতিয়ার দরিদ্র কিন্তু মেধাবীদের জন্য কিছু করার তাড়না তাঁর ভেতর। এলাকার সংস্কৃতির উন্নয়ন ঘটানোর জন্য কিছু একটা করতে হবে। কিন্তু কী করবেন তিনি একা? কিছুদিন আগে ঘটে যাওয়া আইলায় দুর্গতদের জন্য আরও ত্রাণ কিংবা সাহায্য কীভাবে ব্যবস্থা করা যায়। প্রয়োজনে তাদের ঘর তুলে দিতে নিজের কাঁধে বাঁশ-কাঠ তুলে নিতেও রাজি ছিলেন এমরান। কিন্তু সাধ আর সাধ্যের মধ্যে যে বিশাল ফারাক তাও জানা ছিল তাঁর। তাই সম্ভব হলো না অনেক কিছু। প্রসঙ্গ পাল্টে এমরানের নিজের কথা জানতে চাই। ভীষণ অবাক হতে হলো তাঁর গল্প শুনে।
এ বছর উচ্চ মাধ্যমিক পাস করেছেন এমরান। এখন বিশ্ববিদ্যালয়ের অপেক্ষা। বাবার একটা ছোট্ট চায়ের দোকান ছিল। একসময় এমরানের নিত্যসঙ্গী ছিল চা, চিনি, চা পাতা, চামচ—এসব। বাবার সঙ্গে দোকানে চা বিক্রি করতেন। চায়ের টুংটাং আওয়াজ শুনতে শুনতে আকার আর বয়সের সঙ্গে বাড়তে থাকে তাঁর স্বপ্ন। কেবল নিজের চেষ্টায়, মায়ের সম্মতি আর বাবার অনুরাগে এমরান প্রাথমিক, মাধ্যমিক পাড়ি দিয়ে কলেজটাও পাড়ি দিলেন।
কোনো এক মফস্বলের চায়ের দোকান থেকে কত আয়ই বা হতো? এমরান স্কুলজীবন থেকে তাই বেছে নিলেন টিউশন। প্রতিদিনই রাত করে ফিরতে হতো বাড়িতে। অন্যের বাচ্চাদের পড়িয়ে তবেই তো নিজের পড়া। যা আয় হতো তা দিয়ে নিজের ভরণপোষণ, পড়ালেখার খরচ চালাত। সেই সামান্য আয়ের কিছু অংশ পরিবারেও দিতে হতো তাকে। একসময় বেশ জমিজমা ছিল। কিন্তু মেঘনা নদী অন্য অনেকের মতো তাদেরও সর্বস্বান্ত করে দিয়ে গেছে। এখন আর কিছুই নেই। থাকার জায়গাটুকুও না। এক দূর সম্পর্কের আত্মীয়ের দেওয়া সামান্য এক টুকরা জায়গায় এমরানদের থাকার ব্যবস্থা হয়েছে। তাও নদীর অন্য পারে। কিছুদিনের মধ্যেই এমরানদের হাতিয়া ছাড়তে হবে। তারপর কী হবে? কথায় কথায় এমরানের চোখের কোণে জল চিকচিক করে। সবে উচ্চমাধ্যমিক পাস করলেন। ভর্তি হতে হবে শহরের কোনো ভালো প্রতিষ্ঠানে। তাঁর যে অনেক কিছু করতে হবে, বড় হতে হবে। এমরানের ইচ্ছে, ঢাকা অথবা চট্টগ্রামের কোথাও ভর্তি হওয়ার। কিন্তু এমরান হতাশ। কেননা তাঁর এমন কেউ নেই যে তাঁকে সাময়িক আশ্রয় দেবে, সাহায্যের হাত বাড়াবে। কী করবেন তাহলে তিনি? আক্ষেপের সুরে এমরান জানান, ‘একজন সামান্য চায়ের দোকানদারের ছেলের কে-ই বা থাকবে? এলাকায় থাকতে কিছু ছাত্র পড়াতাম, যা-ই পেতাম তাতেই নিজের কোনোমতে চলত। এখন বাইরে গেলে কেমনে চলমু, কই যামু।’ বলতে বলতে ভেঙে পড়েন এমরান।
তাঁর সঙ্গে যেখানে বসে এসব কথা হচ্ছিল সেই গণ-উন্নয়ন গ্রন্থাগারের সমন্বয়কারী মো. নুর উদ্দিন বললেন, ‘এমরান প্রতিদিন বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার সাইকেলে চেপে কলেজ করত, গ্রন্থাগারে আসত। পড়ালেখার প্রতি ওর আগ্রহ বেশ অবাক করার মতো। কিন্তু দারিদ্র্য তার সামনে প্রধান বাধা এখন।’ এমরানের সহজ স্বীকারোক্তি, বই কিনতে পারতেন না বলেই গ্রন্থাগারে প্রতিদিন পড়ে থাকতেন। কিন্তু এখন তাঁর কী হবে? অনিশ্চিত ভবিষ্যতের সামনে পথ চলতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় দ্রুত এগিয়ে আসছে। কিন্তু এখনো স্থির হতে পারেননি অর্থ আর আবাসন-সংকট কীভাবে মোকাবিলা করবেন।
যে যুবক অন্য অনেকের জন্য কিছু করতে চান কিংবা করে বেড়ান তাঁর নিজের বেলায়ই তিনি ব্যর্থ! প্রশ্ন করি নিজেকে, কে ব্যর্থ, এমরান ব্যর্থ নাকি আমরা? সুকান্ত ভট্টাচার্যের ‘প্রিয়তমাসু’র শেষ কটা লাইন মনে পড়ল, ‘আমি যেন সেই বাতিওয়ালা, সে সন্ধ্যায় রাজপথে-পথে বাতি জ্বালিয়ে ফেরে/অথচ নিজের ঘরে নেই বাতি জ্বালার সামর্থ্য/নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার’। এমরানেরও তা-ই হলো। একসময় প্রতিদিন টিউশন করে বাড়ি ফিরতেন। অন্যের সন্তানের কাছে আলো বিলাতেন। আর এখন নিজেই আলোহীন হয়ে আছেন, আলোকিত হওয়ার অপেক্ষায়। তিনি জানেন না আদৌ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হবে কি না, নাকি এখানেই থমকে যাবে পড়ালেখার পথ। এখন শুধু নীরব অপেক্ষা।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×