somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নববর্ষ এবং তুমি

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘড়ির দিকে তাকাতেই জান্নাত আতকে উঠলো,ইশ ২ টা বেজে গেছে,আরেকটু পরেই ইশজান চলে আসবে।তাড়াতারি সবকিছু গোছাতে থাকে।
আজ ইশজান জান্নাত এর বিবাহের পর প্রথম নববর্ষ।দু মাশ হলো ওরা ভালোবেসে বিয়ে করেছে।ফ্যামিলি এখনো মেনে নেয়নি।আর ইশজান ও স্বল্প বেতনের একটা চাকরি করে।যা বেতন পায়,তাতে দুজনের ই জন্যই খরচ হয়ে যায়।আর অল্প কিছু বাচে,জান্নাত সেটা জমিয়ে রাখে,তাই ইচ্ছা থাকা সত্যেও কোথাও যাও্যা হয়নি।এ ক দিনে ঘুরতে যায়নি কোথাও ওরা,নববর্ষে ঘুরবে বলে।ইশজান এ মাসে বেতন পেয়ে জান্নাত এর জন্য একটা লাল পাড়ের শাড়ি ও নিজের জন্য একটা গাড়ো লাল পাঞ্জাবি কিনে এনেছে।জান্নাত ও কিছু টাকা জমিয়ে রেখেছিলো আজকের দিনটির জন্য।
জান্নাত কে আজ খুব সুন্দর লাগছে।খুব সুন্দর বললে বোধহয় ভুল হবে,অসাধারণ লাগছে আজ জান্নাত কে।সিম্পল সাজ,তবুও সুন্দর লাগছে,শাড়ি পরেছে,সাথে হালকা মেকাপ,আর চোখে কাজল।চোখে কাজল দেওয়াটা ইশজানের অনেক পছন্দের।জান্নাতের এখনো মনে পরে,বিয়ের আগে কোথাও ঘুরতে যাওয়ার প্রগ্রাম থাকলে ইশজান ফোন করে বলতো “এই কাজল পরতে ভুলোনা কিন্তু”
ইশজান আসার সময় হয়ে এসেছে,একটু পরেই দরজায় শব্দ হলো।জান্নাত দরজা খুলে দেখলো ইশজান এসেছে।ইশজান কে দেখে জান্নাত একটু অবাক হলো,কেমন যেন স্টাচুর মত তাকিয়ে আছে জান্নাত এর দিকে,............
এই কি দেখো?এভাবে হা করে তাকিয়ে আছ কেন?
হুম, না কিছু না,
এসো ঘরে এসো,
তোমাকে অসাধারন সুন্দর লাগছে,
(লাজুক হাসি দিয়ে)হুম জানি,দেরি হয়ে যাচ্ছে,তাড়াতাড়ি রেডি হয়ে নাও...
ইশজান কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলো।আজ দুজন কে দারুন লাগছে।রিক্সায় করে সারাদিন ঘুরলো ওরা,ফুসকা খেলো,ছবি তুললো।ইশজান ও জান্নাত এই দিনটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলো।আজ ইশজান অনেক বেশী হ্যাপি জান্নাত এর মতো একজন কে জীবনসাথি হিসাবে পেয়ে।জান্নাত ও মনে মনে তাই ভাবছে।
সারাদিন ঘুরে সন্ধায় একটা রেস্টুরেন্টে ঢুকলো ওরা।জানলার পাশের টেবিল টা আগে থেকেই বুক করে রেখেছিলো ইশজান।রেস্টুরেন্টে ঢুকে ওয়েটার কে ডেকে ১১ টা মোমবাতি নিয়ে আনলো।
জান্নাতের মনে হচ্ছে এ দুনিয়ার সবথেকে সুখি মেয়ে জান্নাত।জীবনটা যে এত টা সুখি হতে পারে কখনো ভাবেনি।দুজন মিলে ডিনার করলো।একে ওপর কে খাইয়ে দিলো।জান্নাত মনে মনে ভাবছে টাকা হলেই জীবনে সুখ আসেনা,সুখে থাকার জন্য দুটি সুন্দর মনের প্রয়োজন।আর প্রয়োজন একে ওপরের প্রতি সীমাহীন ভালোবাসা।তাহলে টিনের চালের ঘরের নিচে ও সুখে থাকা যায়,যেটা ৫ তলা বাড়ির ছাদের নিচে ও পাওয়া যায় না।
এই ইশজান উঠ,আর কতো ঘুমাবি,কত বেলা হয়ে গেলো।রুমমেটের ডাকে ঘুম ভাংগে ইশজানের,বালিশের উপর হাত দিয়ে দেখে হালকা ভিজে গেছে,বালিশ ভিজার কারন টা ইশজান জানে।জান্নাত কে নিয়ে স্বপ্ন টা স্বপ্ন হিসাবেই থেকে যায়।গত ৬ বছর ধরে স্বপ্নটা লালন করে আসছে।আজ ইশজান জান্নাত থেকে অনেক দুরে,সব দিক থেকেই দুরে।ইশজান জানেনা আজ ও কেন স্বপ্নটা লালন করে আসছে।কিছু আশা,কিছু স্বপ্ন,কিছু ভালোবাসা আছে যা কোন কারন ছাড়াই দিনের পর দিন মনের কুঠিরে বসত করে থেকে।ইসজান তাই মনে মনে ভাবে সবাই তো পেয়েই ভালোবাসে,আমি না হয় না পেয়েই ভালোবাসলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×