somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইনস্টাইনের তত্ত্ব ভুল নয়, অসম্পূর্ণ

০৭ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ব চিনবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওসমান গণি ও মুসফিক আহমদকে

আলোর বেগকে অতিক্রম করার ঘটনায় তোলপাড় বিশ্ব। এবং সেই অতিক্রমকারী বস্তু কণিকার নাম নিউট্রিনো। কিন্তু আজ থেকে ১১ বছর আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিÿক এবং গবেষক অধ্যাপক ওসমান গণি তালুকদার তার প্রকাশিত একটি বই এবং সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, নিউট্রিনো নামের একটি বস্তু কনিকা আছে যা আইনস্টাইনের সূত্রকে মানছে না। ওই সময়ে সংবাদপত্রে প্রকাশিত সংবাদগুলো তার প্রমাণ।

এতো ১১বছর আগের কথা। ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ওসমান গণি এবং পদার্থ বিজ্ঞান বিভাগের আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক মুসফিক আহমদ দাবি করছেন যে, তাঁরা যৌথভাবে গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন এবং ডি-ব্রগলির ধারণার সমন্বয় ঘটাতে সÿম হয়েছেন। যার মাধ্যমে তাঁরা পেয়েছেন তিনটি সমীকরণ ও কিছু মৌলিক ধ্রæব সংখ্যা। আর এই সমীকরণ এবং ধ্রæব সংখ্যার দ্বারা পূর্ণতা লাভ করবে বা সম্প্রসারিত হবে আইনস্টাইনের রিলেটিভিটি মতবাদ।

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষক ওসমান গণি এসব তথ্য জানান। তিনি আরও জানান, আগামী ডিসেম্বরে একটি আন্তর্জাতিক সেমিনারের মাধ্যমে তাঁরা এই দাবি প্রমাণিত করবেন। এজন্য তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ওসমান গণি জানান, তিনি এবং মুসফিক আহমদ ১৯৯৬ সাল থেকে আইনস্টাইনের রিলেটিভিটি মতবাদ নিয়ে গবেষণা করে আসছেন। প্রথমদিকে তাঁরা বিষয়টি নিয়ে আলাদা আলাদা কাজ শুরু করেন। তবে একটা ব্যাপারে দুজনেই একমত ছিলেন যে, বস্তু কনিকার বেগ আলোর চেয়ে বেশি হতে পারে। পদার্থ বিজ্ঞানের কিছু বিদ্যমান তত্তে¡র ভিত্তিতেই তারা এই ধারণা পান। এই ধারণাগুলো তাঁরা প্রবন্ধ আকারে বিভিন্ন জার্নালে পাঠালেও তা প্রকাশিত হয় নি। শেষ পর্যন্ত ওসমান গণি নিজ উদ্যোগে ২০০১ সালে ‘অ্যান অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু দ্যা রিলেটিভিটি’ শিরোনামে একটি বই প্রকাশ করেন।

বইটি প্রকাশের সময় অধ্যাপক ওসমান গণি একটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বস্তুর বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে এবং নিউট্রিনোর কিছু ব্যবহার আইনস্টাইনের রিলেটিভিটির মতবাদকে লঙ্ঘন করে। দেশের শীর্ষ দুইটি দৈনিকে তাঁর এই বক্তব্য ছবিসহ প্রকাশিত হয়। সম্প্রতি অধ্যাপক মুসফিক আহমদ ও অধ্যাপক ওসমান গণির বেশ কিছু প্রবন্ধ আর্ন্তজাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

সংবাদ সম্মেলনে এই দুই গবেষক যৌথভাবে ঘোষণা করেন, এ পর্যন্ত আইনস্টাইনের মতবাদগুলো ছিল অসম্পূর্ণ। কারণ, এসব বিষয়ে আইনস্টাইন পাঁচটি সমীকরণ এবং একটি মৌলিক ধ্রæব সংখ্যা দিয়ে গেছেন। কিন্তু তাদের নির্ণিত তিনটি সমীকরণ এবং কয়েকটি ধ্রæব সংখ্যার মাধ্যমে আইনস্টাইনের মতবাদ সমপ্রসারিত হবে এবং সেই সম্প্রসারিত রূপই একবিংশ শতাব্দিতে পদার্থ বিজ্ঞানের ভিত্তি হবে বলে তাঁরা দাবি করেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মুসফিক আহমদ সম্পর্কে অধ্যাপক ওসমান গনি লিখিত বক্তব্যে বলেন, মুসফিক আহমদ আমার শিÿাগুরু। আমাদের এই গবেষণা মূলত মুসফিক আহমদের একটি ও আমার নিজের একটি ধারণার উপর ভিত্তি করে।

অধ্যাপক ওসমান গনি আরও বলেন, এর বাইরেও মুসফিক আহমদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা আছে। যার মধ্যে তিনি একটির নাম দিয়েছেন, ‘রেসিপ্রোকাল সাইমেট্রি’। এ সংক্রান্ত বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ ইতিমধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। যার মধ্যে একটি প্রবন্ধ পর্যবেÿকরা অত্যন্ত উঁচুমানের প্রবন্ধ বলে মূল্যায়ন করেছেন।

সংবাদ সম্মেলনে দুই গবেষক ছাড়াও রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, রেজিস্ট্রার এম এ বারী, প্রক্টর চৌধূরী মুহম্মদ জাকারিয়া, ছাত্র-উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু, জনসংযোগ কর্মকর্তা চিত্তরঞ্জন মিশ্রসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, আমার বিশ্বাস এই দুই গবেষক বিজ্ঞানের ÿেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে সÿম হবেন। গবেষণার কাজে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও উপাচার্য আশ্বাস দেন।
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×