somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক সংষ্কৃতিতে মহা পরিবর্তনের আভাস

০২ রা নভেম্বর, ২০১১ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের রাজনৈতিক সংষ্কৃতিতে এক মহা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। গত কয়েক দিনের ঘটনা এমনই এক বিশ্বাস এবং কল্পনার আভাস দিচ্ছে মনে।
বাংলাদেশের রাজনীতি দোষারোপের রাজনীতিতে ভরপুর, জন্মঅবধি তা দেখে আসছি। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেলেন, তার সাথে কিন্তু ছিলেন প্রতিদ্বন্দ্বি শামীম ওসমান।
অবশ্য শামীম পরিবর্তনের শুরুটা করেছিলেন ফল ঘোষণার পরদিনই। সংবাদ সম্মেলনে তিনি আইভীকে ছোট বোন সম্বোধন করে তার শুভ কামনা প্রত্যাশা করেন (সত্যি বলতে এমনটাই ভাবছিলাম যে, আইভী কিংবা শামীম কেউ অপরজনের কাছে যাক, অভিনন্দন জানাক-সান্তনা দিক)। অবশেষে আমার এ বিশ্বাসের কলি প্রস্ফুটিত হলো।
পরিবর্তনের এ ধারা যদি নারায়ণগঞ্জের নগররাজনীতি থেকে জাতীয় রাজনীতির গায়ে ছোঁয়া দেয় তবে কেমন হবে? দেশ, দেশের ১৬ কোটি মানুষ উপকৃত হবে- একথা নিসন্দেহে বলা যায়।
আমরা কী কল্পনা করতে পারি না, এমন একটি দিন আসবে যেদিন খালেদা জিয়া-শেখ হাসিনা কোন নির্বাচনের ফল নিয়ে ‘কারটুপি’ বা এ জাতীয় শব্দ পরিহার করে শামীম বা আইভীর মতো প্রতিপক্ষকে অন্তদিলের আওয়াজ দিয়ে কাছে টানতে সক্ষম হবে! দেশের উন্নয়নে এক সাথে কাজ না করলেও সহযোগিতা করবে?
না, বাড়িয়ে বলা নয়, দেশের অতি সাধারণ মানুষ, যারা কোন দিন কোন সরকারের কাছে কোন কিছু প্রত্যাশা করে না, তাদের চাওয়টাও এমন, তারাও অনুধাবন করে দেশের উন্নতি হোক, পরবর্তী বংশধর সুন্দরভাবে বেঁচে থাকুক। কেন আমরা প্রতিপক্ষের ভাল কথাও হজম করতে পারিনা? দলাদলী, দুর্নীতি, লুটপাট- এই সব অপকীর্তির বেহালাবস্থা থেকে বেরিয়ে এসে কি দেশের উন্নয়নে সহযোগিতার হাত প্রশস্ত করা যায় না? পরবর্তী প্রজন্মের কাছে কেমন বাংলাদেশ রেখে যাচ্ছি আমরা? তারা কি আমাদের গালি দেবে ‘রেখে গেছ কয়েক কোটি বাঙালী মানুষ করনি?’
না, আমরা মানুষ হতে চাই। মানুষ করতে চাই পরবর্তী প্রজন্মকে। মালয়েশিয়া হতে না পারি অন্তত বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে তো উত্তোরণ হবে!
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১১ রাত ৩:১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

দুবাই কি দুর্নীতিবাজদের গন্তব্য হয়ে উঠেছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩০

কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন

আদ্ব দ্বীন হাসপাতাল ও বাংলাদেশ ফেসবুক বিচারক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই জুন, ২০২৬ রাত ১:৫৪



সম্প্রতি আদ্ব দ্বীন হাসপাতালের ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ফেসবুক বিচারকগণ রায় দিয়েছেন “আদ্ব দ্বীন হাসপাতাল লাইসেন্স বাতিল করা যাবে না”।




...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×