Click This Link
জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় শনিবার সকালে রেললাইনের ওপর দাঁড়িয়ে প্রাণের ঝুঁকি নিয়ে ২ শিশু বাঁচিয়ে দিয়েছে ৩ শতাধিক ট্রেনযাত্রীর প্রাণ।
সদর দক্ষিণ উপজেলার শিকারপুর এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সকাল ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি লাকসাম থেকে ভৈরবের উদ্দেশে রওয়ানা দেয় বলে জানান ট্রেনের চালক জয়নাল আবেদীন।
তিনি বাংলানিউজকে জানান, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিকারপুর এলাকায় রেললাইনের প্রায় ১ ফুট ভাঙা দেখতে পেয়ে গায়ে থাকা লাল-খয়েরি রঙের সোয়েটার নাড়িয়ে রাকিব (১৪) ও বধির সুমন (১৪) ভৈরবগামী ট্রেনকে থামতে বললে দূর থেকে তিনি তা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দিলে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ৩ শতাধিক যাত্রীর প্রাণ।
তিনি জানান, ট্রেন থামিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ১ ফুটের মতো স্লিপার ভাঙা দেখতে পান। এরপর তা কুমিল্লা স্টেশনের কন্ট্রোল রুমে জানালে সেখান থেকে প্রকৌশলী এসে ভেঙে যাওয়া স্লিপার জোড়া লাগান।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের রক্ষণাবেক্ষণের প্রকৌশলী সালেহ আহমেদ বাংলানিউজকে জানান, অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল শুরু হবে।
রাকিব ও বধির সুমনের বাড়ি শিকারপুরে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০৭০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১১

সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।