১৫ নভেম্বর (রেডিও তেহরান) : কিশোর-কিশোরীরা যদি দৈনিক লবণ খাওয়ার মাত্রা দেড় চামচ বা তিন হাজার মিলিগ্রাম হ্রাস করতে পারে তবে পূর্ণবয়সে তাদের হৃদরোগ ও স্ট্রোকের মাত্রা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে। চলতি সপ্তাহে শিকাগোতে অনুষ্ঠিত আমেরিকান হার্ট এসোসিয়েশনের সম্মেলনে এ সংক্রান্ত তথ্য উপস্থাপন করেছেন গবেষকরা। গবেষকরা দেখতে পেয়েছেন, কৈশোরে লবণ খাওয়ার মাত্রা তিন হাজার মিলিগ্রাম হ্রাস করতে পারলে পূর্ণ বয়সে তাদের উচ্চ রক্তচাপের আশংকা ৩০ থেকে ৪৩ শতাংশ হ্রাস পাবে। হাইপারটেনশন বা উচ্চরক্ত চাপে আক্রান্ত হওয়ার সাথে সাথেই তার সব লক্ষণ বা উপসর্গ দেখা যায় না বা রোগী সব সময় তা বুঝে উঠতে পারে না। বহু বছর ধরে এ রোগের উপসর্গ সুপ্ত থাকতে পারে। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্য সংকট এ রোগের কারণে দেখা দিতে পারে। শিকাগোর সম্মেলনে গবেষকরা আরো যে সব তথ্য দিয়েছেন তাতে বলা হয়েছে, কিশোর বয়সে কম লবণ খেলে ৫০ বছর বয়সে করোনারি হৃদ রোগে আক্রান্ত হবার আশংকা ৭ থেকে ১২ শতাংশ হ্রাস পাবে। একই সাথে হার্ট অ্যাটাকের আশংকা ৮ থেকে ১৪ শতাংশ এবং স্ট্রোকের আশংকা ৫ থেকে ৮ শতাংশ হ্রাস পাবে। আমেরিকান হার্ট এসোসিয়েশন দৈনিক সর্বোচ্চ ১৫০০ মিলিগ্রাম বা এক চামচের কম লবণ গ্রহণ করা উচিত বলে মনে করে। অন্যদিকে মার্কিন কিশোর-কিশোরীরা দৈনিক ৩৮০০ মিলিগ্রামের বেশি লবণ খায়। মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো বয়সে মানুষ এতো বেশি লবণ খায় না। পনির বা টিনজাত খাবার থেকে শুরু করে যে কোনো প্রক্রিয়াজাত খাদ্যেই অতিমাত্রায় লবণ থাকে। পিৎজ্জায় লবণের মাত্রা সবচেয়ে বেশি থাকে। এ ছাড়া ফার্স্ট ফুড নামে পরিচিত যে সব খাবার পাওয়া যায় তার সবগুলোতেই অধিক মাত্রায় লবণ থাকে বলে জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের তথ্যে জানানো হয়েছে।
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।