somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ নজরুলের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাইয়া বিজ্ঞাপন ...

২৫ শে মে, ২০০৯ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার জন্য যে বিজ্ঞাপনীয় শোক ধারা প্রবাহমান ছিল তা দেখে যথেষ্ট অবাক হয়েছি। দেশের মানুষ এতো দরদী! অনেকে বলেছেন, প্রধানমন্ত্রীর স্বামী হিসেবেই এই লোক দেখানো শোক।
আমি বিশ্বাস করিনি।
এতোদিন ধরে অসুস্থ এক খ্যাতিমান বিজ্ঞানী হাসপাতালে শুয়ে আছেন, কোথায় দেখিনি তার আশু আরোগ্য কামনায় কোনো বিজ্ঞাপন। তারপরও আমি বিশ্বাস করিনি এটা এখন তার সহধর্মীনি ক্ষমতায় আছে বলেই হয়েছে।
বহুজন বলার পরও আমি বিশ্বাস করিনি, এগুলো শোকের আড়ালে বিজ্ঞাপনই ছিল। তবে শেষ পর্যন্ত সেদিনের একটা বিজ্ঞাপন দেখে আর বিশ্বাস রাখতে পারিনি। কারণ,এক লুঙ্গি কোম্পানির শোকবার্তা পড়ে যখন বুক বির্দীর্ন হবার যোগার তখন সবার নিচে লেখা দেখলাম,
...ওমুক লুঙ্গি সাড়ে ৭ হাত ...
আমি বুঝলাম, শোক-টোক কিছু নয়। বিজ্ঞাপনই মূল।

পৃথিবীটা বড় বেশী কর্পোরেট হয়ে গেছে।

এমনি হাজারো বিজ্ঞাপনে আমদের মুখ ডেকে যায় । আমরা আকাশ দেখিনা, উপরে তাকালে বিলবোর্ড আর মডেল দেখি। আমরা সবুজ গাছ ছুয়ে দেখতে পারিনা, কারন ছুলে সাইনবোর্ডে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমাদের টেলিভিশন, পত্রপত্রিকা জুড়ে আমরা ভাসে বিজ্ঞাপনের তরী।

অনেক ক্ষেত্রে আমরা হিসেবের বাইরে চলে যাই। বহু পত্রপত্রিকা আছে বিজ্ঞাপনে যাচাই-বাছাই নাই। করেনা। ছেপে ভুল বোঝে। দুঃখ প্রকাশ করে। আবার, পরের দিন প্রথম পাতা পুরোটাই বিজ্ঞাপনের জন্য ছেড়ে দেয়।
দ্বিতীয় সারির পত্রপত্রিকাতে আপত্তিকর বিজ্ঞাপনের জোয়ার চলমান, মাঝে মাঝে প্রথম সারির প্রত্রিকাতেও তা চলে আসে।
একটাই কারন নীতিমালা নাই বা টাকাকেই বড় করে দেখা। আসুন আজ নজরুলের এই জন্মদিনে ১৯২২ সালে তার সম্পাদনায় প্রকাশিত ধুমকেতু পত্রিকার বিজ্ঞাপন নিয়মাবলী দেখি...শেখা না হোক জেনে রাখা যাবে..এক সম্পাদকের দ্বায়িত্ববোধ...
নিয়মাবলী-
১. দেশের অনিষ্টকর কোনো বিলাতি বিজ্ঞাপন লওয়া হয়না।
২. মদের বিজ্ঞাপন লওয়া হয়না।
৩. কোনোরূপ অশ্লিল বিজ্ঞাপন লওয়া হয়না।
৪. দেশীয় বিজ্ঞাপনের মধ্যে যদি এমন কোনো ওষুধ বা জিনিস থাকে যাহাতে দেশের লোকের আর্থিক বা নৈতিক ক্ষতি হইতে পারে, সেরূপ কোনো বিজ্ঞাপন লওয়া হয়না।
৫.হিন্দু মুসলমান বিদ্ধেষমূলক কোনো বিষয়ের বিজ্ঞাপন লওয়া হয়না বা কোনো আলোচনা করা হয়না।
৬. মফস্বলবাসী ক্রেতাগণ বিজ্ঞাপন-দাতাগনের নিকট প্রতারিত হইয়া আমাদিগকে জানাইলে আমরা তৎক্ষনাত সেই বিজ্ঞাপন বন্ধ করিয়া দেবো এবং সঙ্গে সঙ্গে দেশবাসীকে সতর্ক করিয়া দেবো।
৭. অনাথ, বিধবা, দেশের জন্য যাহার, জেল খাটিয়া আসিয়া সামান্য মূলধনের কারবার করিতেছেন, প্রয়োজন হইলে তাহাদের বিজ্ঞাপন বিনামূল্যে প্রকাশ করা হয়।
৮. ভারতবর্ষীয় শ্রম, অর্থ ও শিল্পজাত দ্রব্যের বহুল প্রচার উদ্দেশ্যে প্রাপ্ত দ্রব্যের নিরপেক্ষভাবে দোষগুন সমালোচনা করা হয়।

হায়,নজরুল!
তুমি কি শেষ পর্যন্ত জেনে যেতে পেরেছো তুমি আসলেই মহান হয়েছিলে কিনা?
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ রাত ২:৩৮
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×