আমার ব্লগে আজ ৫০০০০ হিট ক্রস করেছে। ৫০০০০ হিট ক্রস করলে কোনো পোষ্ট দেয়ার বিধান আছে নাকি জানিনা। আমি দিলাম।
লেখালেখির প্রতি আজন্ম প্রেম নিয়ে বড় হওয়া আমার সব কিছুই যেন লিখে দিতে ইচ্ছে করে। আমি সব কিছুই লিখে দিতে চেষ্টা করি। ভালো লাগে।
গল্প, কবিতা, ছড়াসহ সকল মৌলিক লেখালেখি থেকে শুরু করে অনুভুতির প্রকাশ হিসেবে কাউকে ভালোবাসার কথা লিখে জানানো, এমনকি কাউকে কঠিন কথাটাও লিখে দিতে ব্যাপক পছন্দ আমার।
কিন্তু লেখালেখির শক্তি কম হওয়ায় তাতে সাফল্য শূণ্যের কোঠায়।
আমার আত্মীয়স্বজন ভাই বোনদের উপর পরীক্ষা চালিয়ে দেখেছি, তাদের ধমক দিলে যতটা ভয় পায়,ব্যাক্তিগত পছন্দের কারনে সেটাই লিখে দিলে হাসাহাসি শুরু করে।
হাঃ হাঃ হাঃ। কঠিন কথা, সেটা লিখে দিয়েছে।
ভয় পাওয়ার বদলে আহলাদিত হয়।
ঘরে ভেতরেই যখন এই দশা তাই বাইরের কথা সব চেপেই যাই।
শক্তিহীন লেখালেখির ক্ষমতা নিয়ে সব জায়গায় ব্যার্থ হতে হতে শেষে চলে এলাম ব্লগিং-এ। এখানেও অবস্থা শোষনীয়। লেখা লিখে অনেকক্ষণ নিজেই মুগ্ধতা নিয়ে বসে থাকি।
অসাধারন একটা লেখা। কি লিখলাম!!!
ব্লগে তো হুড়োহুড়ি পরে যাবে।
দশ মিনিট পরও সব ক্লিয়ার...
লেখাটি ২বার পঠিত হয়েছে।
এর একবার আমি নিজে হলেও আরেকটা কে ভেবে পুলকিত হই...
পরক্ষণেই মনে হয় এইমাত্র না ফেসবুকে একজনকে জানালাম..একটা লেখা লিখছি পড়িস...
আর ব্লগারদের কেউ মানবিক দাবী বিবেচনা করেও আসেন না।
ফলে দুদিন পরও খুব বাজে রিপোর্ট...লেখাটি ১৩ বার পঠিত...
তবে কখনো কখনো যে মেঘের চাওয়া চায়ি চাড়াই বৃষ্টি নামে না তা না...
ফাজলামীমূলক লেখাতে অনেকেই আসেন...যাদের আবার অরেকে এরকম ফাজলামী ভবিষ্যেতে যেন আর না করি সে পরার্ম দেবার জন্যই আসেন...
হায়! কপাল আমার....
মাঝে মাঝে অন্য ব্লগারদের পোষ্ট দেখে খারাপ লাগে।
কত দ্বায়িত্বপূর্ণ বিষয়ে তাদের লেখালেখি...
আমি সেটা করিনা...যদিও করি সেটা খুব একটা জাতের হয় না...
আমি নৈতিকভাবে সেসবে প্রচন্ড একাত্ম...
তবে সেসবে সক্রিয় হবো ইনশায়াল্লাহ...
আজ ব্লগে ঢুকে দেখলাম ৫০০০০ হিট।
তাই ধন্যবাদ না জানিয়ে উপায় নেই সেইসব ব্লগারদের...যারা এই ব্লগে 'মাউস ধুলি' দিয়ে আমাকে এই ভাচূর্য়াল জগতে চোখে চোখে রেখেছেন...
যারা যারা দেননি তাদেরও ধন্যবাদ...কারন তারাও ভালোভাবে চোখে চোখে রেখেছিলেন..আমার নাম বা ছবি দেখেই সতর্ক হতেন...সাবধাণ এর ব্লগে ঢোকা যাবেনা...
সকলকে ধন্যবাদ...
আমার ব্লগেই থাকুন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

