বণ্যেরা বনে সুন্দর- এই মহান বাক্য সম্বলিত বই পড়ে পড়ে আমরা যখন হাপিয়ে উঠি, তখন বিনোদনের জন্য চলে যাই চিড়িয়াখানায়। কারন, আমরা বিনোদিত হতে চাই ।
ইদানিং আমাদের চিড়িয়াখানায় পশুপাখিগুলো মারা যাচ্ছে। বয়সের ভারে মৃত্যুর প্রহর গুনছে অনেক প্রাণী।
চিড়িয়াখান কর্তৃপক্ষের কোনো মাথাব্যাথা নেই এসবে।
তাই আমার মনে হয় এ ব্যাপারে একটা সুষ্পস্ট সিদ্ধান্তে আসা প্রয়োজন। আমেতো বুঝিনা এখন এই সময়ে এদশে একটা পশুপাখি সমৃদ্ধ চিড়িয়াখানা রেখেই কী লাভ?
পুরো দেশটাই যখন একটা চিড়িখানায় রুপান্তরিত হয়ে যাচ্ছে। বিনোদনের অভাব কোনো অভাব নেই এখন দেশজুড়ে। শুনেছিলাম, প্রকৃতি কোনো শুন্যস্থান রাখেনা। এখন তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আমাদের বিনোদন দেয়া চিড়িয়াখানার পশুপাখি যখন মারা যাচ্ছে, তখন সেসবের স্থলাভিসিক্ত হচ্ছে, আমাদেরই গোত্রীয় ভাই বোনেরা।
সেসব তো আর খুলে বলার কোনো প্রয়োজন নাই বোধ হয়। এখন আশেপাশে যা ঘটছে মানুষ নামের চিড়িয়াদের দ্বারা, তা কী আমাদের অজানা?
লুঙ্গি পড়ে যাওয়ায় দেশের একজন প্রতিথযশা বুদ্ধিজীবীকে কে ঢুকতে দিলনা একদল চিড়িয়া।
এক চিড়িয়ার উদাহরন তো গতকালের সব প্রত্রিকায় প্রকাশিত হয়েছে ব্যাপকভাবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর 'গৌরব' অর্জন করে গতকাল শনিবার বিকেলে নাটোরে নিজ শহরে ফিরে পেলেন বিপুল সংবর্ধনা। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ।
হানিফ আলীকে শুভেচ্ছা জানাতে নাটোর-ঢাকা মহাসড়কের মানিকপুর থেকে সদর উপজেলার ছাতনি পর্যন্ত ৩৩ কিলোমিটারজুড়ে ২১টি তোরণ নির্মাণ করা হয়। ৪৫ কিলোমিটার দূর থেকে অভ্যর্থনা জানিয়ে একটি মোটর শোভাযাত্রা তাঁকে শহরে নিয়ে আসে। এতে ৪৭৬টি মোটরসাইকেল ও শতাধিক মাইক্রোবাস ছিল।
আল্লাহ-ই জানেন, তিনি প্রেসিডেন্ট হলে কী হতো? এইসব বিরল প্রজাতির চিড়িয়াদেরও সংরক্ষণ করা যেতে পারে।
এই যখন অবস্থা তখন কী দরকার তো টাকা গচ্চা দিয়ে একটা চিড়িয়াখানা চালানো?
উল্লেখ্য, সেটার আবার এক্সট্রা প্লাস পয়েন্টও আছে। আমরা চিড়িয়াখানার চিড়িয়াগুলোর ভাষা না বুঝে শুধু কাজকর্ম দেখে বিনোদিত হতাম। কিন্তু মনুষ্য চিড়িয়াদের ক্ষেত্রে শতভাগ বিনোদন গ্যারন্টি। কারন তাদের কথাও বোঝা যায়। দেখায় সার্কাসও।
যে হিসেব জলিল, সাকা টাইপের চিড়িয়াদের জরুরী ভিত্তিতে সংরক্ষন করা যেতে পারে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



