তোমার বাড়ীর মেঝেতে।
খাটে।
সোফায়।
পড়ার টেবিলে।
তোমার ভ্যানেটি ব্যাগের ভেতরে।
রিকশায়, তোমার পাশের সিটে।
ফাষ্টফুডের গোল গোল বা অস্বাভাবিক আকৃতির টেবিলে।
অথবা তোমার ক্লাশরুমের বেঞ্চিতে ...।
নির্দয় মেয়ে, তুমি ধরো তো না-ই, কাটো ও না।
তোমার ওই অসামান্য সুন্দর আঙ্গুলে বাটন চেপে যদি কেটেও দিতে, তাও তো আমার অসংখ্য নিস্ক্রিয় এবং মৃত কলগুলো যারা মিসড কলের অপবাদ নিয়ে এই জন্ম ব্যার্থ করেছে তারা তাদের ব্যর্থতা কাটাতে পারতো।
এই নাগরিক নেটওর্য়াক নিজেকে স্বার্থক ঘোষনা করতে পারতো, আপনাকে কাছে রাখতেই আমাদের এত দুর আসা।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



