আমাদের দেশেও হয়তো অমিতাভ বচ্চনরা জন্মান। কিন্তু অমিতাভ বচ্চন হয়ে ওঠতে পারেন না। টিকে থাকার জন্য তার ব্চ্চনীয় প্রতিভাকে নানা দিকে কাজে লাগায়। বছর দুয়েকের মধ্যে ক্যারিয়ার দাঁড় করাতে যে কোনো ছবিতেই অভিনয় শুরু করে। এগুলোর মধ্যে বাদ পড়ে না অশ্লীল ছবিও। তাই বিশেষ তকমা জুটতেও সময় লাগেনা। ভুল করেন না সামান্য ষ্টার ইমেজ ধারানোর পরপরই সাংবাদিকদের নামে বিষেধাগার করে নিজেকে বিতর্কীত করতে। সন্দেহ নেই, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো অবস্থান তৈরিতে রাজনৈতিক চাটুকারীতা শুরু করেন। নেমে পড়েন এফডিসির নির্বাচনেও।
তাই শেষ অবধি, অভিনয় প্রতিভাকে ছড়িয়ে দেয়ার জন্য আসা অমিতাভদের আর অমিতাভ হয়ে ওঠে না।
অমিতাভরা ভারতেই বড় হন। কারন সেখানে রাজনৈতিক ছোবল দেশের সর্বত্র ছুয়ে যায় না। সুস্থ রাজনীতি সেখানে অন্য ইমেজে চলে আসে। সেখানে কোনো অভিনেতা, অভিনেত্রী, গায়িকাকে হয়তো টাকার বিনিময়ে সংসদে স্থান পেতে হয় না।
যে কারনে একসময় রাজনীতি করা অমিতাভ ১৯৮৪ তে এলাহবাদের লোক সভায় নির্বাচন করে উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রীর বিরুদ্ধে জয়লাভ করেন ইতিহাস গড়া ভোট পেয়ে।
ভারতে অমিতাভ ইশ্বর পর্যায়ের। দেশের প্রত্যন্ত অঞ্চলে পূঁজাও হয় এই জীবিত কিংবদন্তীর। কাজের প্রতি সততা, ভালোবাসা আর নিষ্ঠা যে একজন মানুষ কে কী উচ্চতায় তুলে ধরতে পারে তার অসামান্য উদাহরন এই অমিতাভ বচ্চন।
কবি বাবা হারিভনাশ রাই বচ্চনের এই পুত্র একসময় গিয়েছিলেন এক রেডিওতে কাজ করবেন বলে। অডিশনের পর তাকে বলা হলো, এই ভয়েস নিয়ে রেডিওতে কাজ করতে হবে না। ক্যানভাসারের কাজ করো।
আজ যে কণ্ঠে ভারত তথা এই উপমহাদেশের হৃৎস্পন্দন বেড়ে যায়।
বড় এমন কোনো পুরস্কার ভারতের ফিল্ম ইন্ডাষ্ট্রিতে এখন আর অবশিষ্ট নেই যা অমিতাভ পাননি।
উল্লেখ করে ভালো বলার মতো ফিল্ম অমিতাভ বচ্চন আলাদা করে রাখেননি। নিজের অভিনীত সব ছবিকেই তিনি করেছেন আকাশচুম্বি। তা জনপ্রিয়তায় হোক আর হৃদয় ছোয়া অভিনয়ে।
ছোট পর্দার অনুষ্ঠানেও অমিতাভ তার উচ্চতা খাটো করেননি। ক্রোড়পতি'র সে বিখ্যাত অনুষ্ঠান ভারতের ছোট পর্দায় ইতিহাসের নাম।
সব মিরিয়ে অমিতাভের চলার পথে হাজার মাইলের মধ্যে অমিতাভ ছাড়া
আর কেউ নেই।
আজ ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন। শুধু দীর্ঘজীবী হওয়ার প্রত্যাশা ছাড়া আর কোনো অর্জনের প্রত্যাশা করে লাভ নেই।
সবই তার পাওয়া হয়ে গেছে।
পুনশ্চ: ২০০৭ সালের মার্চের কোনো এক সময় বোম্বের জুহু বীচ সংলগ্ন দুটি বাড়ী সামনে গিয়ে দাড়িয়েছিলাম। একটার নাম, প্রতীক্ষা। অন্যটা জলসা। অদ্ভুত বিষয়, মনে হলো এই বাড়ীগুলোও যেন আশেপাশের বাড়ী থেকে কেমন এক আলাদা উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো, বাড়ীগুলোও যেন আলাদা ব্যাক্তিত্বের আলোয় উজ্জ্বল।
না হওয়ারও কোনো কারন নাই, এই বাড়ীর ভেতরেই থাকেন অমিতাভ ব্চ্চন নামে ভারতের এক ভদ্রলোক।
ছবি: অমিতাভের দুই বাড়ী, মোবাইল ক্যামেরায় তোলা
শুভ জন্মদিন অমিতাভ; অথচ যে লোকটির ক্যানভাসার হওয়ার কথা ছিল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।