somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ আমার বিয়ের বৃত্তান্ত

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৈশাখের দীনহীন মেঘে
কি যেন উদ্‌ভ্রান্ত ঘুড়ির মত এখনো ভালবাসা হয়ে ভাসে-
আমার প্রেম ভাসে, কবিতা ভাসে, ভাসে দুঃখসঞ্চিতা কিছু মুখ
তারা ইচ্ছে করলেই কাঁদতে পারতো
ঐ জলে বাণ ডাকাতে পারতো,
ডাকাতে-বৃষ্টি ভাসিয়ে নিতো কমপক্ষে একত্রিশটি নগর একসাথে
কিন্তু তারা কাঁদেনি
তোমার মতো মিথ্যে অভিনয়ের কান্না
ইচ্ছে হলেই তো আর কাঁদতে পারে না কেউ !

ঐদিন রৌদ্র ছিল
তবু কাঁদতে তোমার কষ্ট হয়নি
তুমি কেঁদেছো,
কান্নাগুলো আমাকে উড়িয়ে নিয়ে ফেলেছিল পশ্চিম সাগরের ঐপারে
ধূসর পিচের মতো
সবুজ পার্কের গাঢ় রোদে দ্রুত গলে যাচ্ছিলো আমার শীতলতম রাগ ।
গলে-মেখে একাকার রাগের আইসক্রীম সব
চেটেপুটে খাচ্ছিলো পুরোনো বৃষ্টিপুষ্ট মমতার দল ।
রোদ কিন্তু থামেনি ।

তোমার ব্যথা
তোমার চোখের জলও আমি
ঐ অদ্ভুত রোদে বাষ্প করে দিতে চেয়েছি !
কেন ?
কারন তোমার ওপর রাগ ধরে রাখবার জন্যে
আরও একবার জন্ম নিতে হবে আমাকে নতুন করে
প্রথম থেকে শুরু করতে হবে জীবনের ডায়েরীর সব লেখাজোখা ।

তোমায় শাস্তি দেবার কথা ছিল ।
কঠিন অপরাধের কঠিনতম শাস্তি !
আমি তাই দিলাম ।
যাতে আমার সব রাগ কর্পূরের মতো এক নিমেষে উড়ে যায়
এমন কঠিনতম শাস্তিটাই তোমাকে দিলাম ।
মুখচোখ শক্ত করে বললামঃ
‘বিয়ে করবো, চলো !’

এরপর কত বৈশাখ চলে গেলো...
বৈশাখের দীনহীন মেঘে
এখনো ভালবাসারা উদ্‌ভ্রান্ত ঘুড়ির মত হয়ে ভাসে-
আমার প্রেম ভাসে, কবিতা ভাসে, ভাসে দুঃখসঞ্চিতা কিছু মুখ
তারা ইচ্ছে করলেই কাঁদতে পারতো
ঐ জলে বাণ ডাকাতে পারতো,
ডাকাতে-বৃষ্টি ভাসিয়ে নিতো কমপক্ষে একত্রিশটি নগর একসাথে
কিন্তু তারা কাঁদেনি
কারন তাদের আমি জানতে দেই নি, ঐদিনটিই ছিল তোমার-আমার শেষ দেখা ।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×