তারপর এক পেশাদার সন্ধ্যায়
নীল শার্ট ফেলে নিয়ন বাগানে পা পড়লো কয়েকটি
প্রথমত একটি বিকেল ও ক্রিকেটের ইতিহাস
প্রবল ফিনাইলের পাশে সাইরেনমুগ্ধ ট্রাওজার
পরে সারসের রাজ্যে বকুল গাছের নিচে ঘুমের কবিতা
সকাল এগারোটায় তীব্র পরাজয়...
সন্ধ্যার বাসস্টপে দেয়ালের কেবলায় যে দাঁড়িয়েছিল একাকি
তার হাসি ও ক্ষুধা জমে আছে মহেশখালির কৃষ্ণচূড়ায়
যেখানে সতের হাজার পঙক্তি জোয়ারে ভীষণ ডুবে থাকে প্রতিদিন
বিকেলের কমলাপুর ও কুমোরপাড়ায়
গনগনে আগুনের শিয়রে উঁকি মেরে দেখা আকাশ ও জলযান
তার পদচিহ্ন মেপে থপথপ হারিয়েছে ফেরিওলা গুচ্ছগ্রাম...
নীল দেয়াল থেকে কেউ চিহ্ন নিয়ে গেছে ফিনাইলের
ইলিশ ও মোবাইলের সানকি ঠেলে
তীব্র হাসির আগ্রহে সে ছুটি নিয়েছিল অনেক
গয়েশ্বরের জামা আতর লোবানে কাতর হবার আগেই
সে স্বপ্ন দেখেছিল পাহাড়ি গুল্মলতায় জড়িয়ে প্রবল আত্মহত্যার
পায়ের ঘ্রাণ হারাবার আগেই অনেকেই ছুঁয়েছিল তার আলতো চাদর...
তারপর দু’জন একদিন গরম আঙ্গুলে
এইসব বৃহৎ চিনামাটি ছুঁতে এসেছিল
গনগনে উনুনের পাশে আমি কান পেতেছিলাম
আমিষের অভাব মেটাতে যারা আত্মহত্যা করেছিল
তারা প্রবল কৃতজ্ঞ ছিল শুধু স্নানকাতর হিপ পকেটের প্রতি
পরে তাদের ইতিহাসের কানায় লেগে রোদ্দুর পিছলে গিয়েছিল
এরপর বিপুল অগ্রহায়ণের সন্ধ্যায় অবাক হয়ে দেখেছি
তার সমস্ত কেনাকাটার ইতিহাস
ফুটপাতের ভিড়ে একাকি ঘুমিয়ে আছে...
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।