somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন ৩

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন ধরেই অভ্র আমার সাথে ঠিক মত কথা বলেনা । সেদিন বললাম,
>> " চল না কিছু একটা লেখি , ভারী মজা হবে । "
সে কোনও পাত্তাই দিলোনা শুধু " ভাষা হোক উন্মুক্ত " লেখাটা দেখিয়ে চলে গেলো ।, তারপর অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া পেলাম না । তারপর আবার বেশ কিছুদিন কথা বন্ধ । মন খারাপ করে বসেছিলাম তখন ক্রোম বাবাজি এসে বলল,
>> " বড্ড বাড় বেড়েছে অভ্রটার , তোকে পাত্তাই দিলোনা !! ওকে আচ্ছা করে একটা শিক্ষা দে তারপর গিয়ে ঠিক হবে । "
অগত্যা না চাইতেও বের করে দিলাম বাড়ি থেকে , বের হবার সময়ও তার কুছ পরোয়া নেই ভাব । উদ্দত্ত ভাবটা আর সহ্য করতে পারলাম না যা তা বলে বের করে দিলাম । কিন্তু তার পরেও কেন জানি শান্তি পাচ্ছিলাম না মনের মধ্যে কিছু একটা যেন বিঁধছিল । ভাবছিলাম এমনটা তো হবার কথা ছিলনা, হটাত করে কি হল ??
সাতপাঁচ ভেবে বেড়িয়ে পরলাম অভ্রকে খোঁজতে , ব্যাপারটা মীমাংসা না হওয়া পর্যন্ত শান্তি পাবোনা । একটু এগিয়ে গিয়েই তাকে পেয়ে গেলাম , উদাস চোখে তাকিয়ে আছে , পাশে গিয়ে দাঁড়ালাম দেখেও কিছু বললনা । এগিয়ে গিয়ে বললাম,
>> " কিরে কথা বলবি না ??? কি হয়েছে ??? "
সে বলল
>> " কি আর হবে, কিছুই হয়নি । "
বলে আবার শূন্য দৃষ্টিতে চেয়ে রইল । আর আমি অপরাধীর মতো দাঁড়িয়ে রইলাম । তারপর নিজে থেকেই বলা শুরু করল ,
>> " যখন দরকার পরেছিল তখন মাথায় করে রেখেছিলি , আমাকে ছাড়া আর কিছুই দেখতি না । আর যখন ফুরিয়ে গেল !!! একটিবারের জন্যও আমার খোঁজ নিলিনা !!!! এটাই কি আমার পাওনা ছিল ? "
আমি একটু মৃদু প্রতিবাদ করতে গিয়ে থেমে গেলাম , সে বলে চলল,
>> " এখন যে এসেছিস সেওতো দরকার পড়লো বলেইতো, তাই না ??? "
কিছুক্ষনের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম । কথাগুলো যেন তীরের মতো বিঁধছিল , কি বলবো খুঁজে পাচ্ছিলাম না । ভেতরে প্রচণ্ড একটা তোলপাড় শুরু হয়ে গেলো । ধীরে ধীরে বসে পরলাম, মাথাটা ভো ভো করছিলো । হটাত কাধে একটা হাত অনুভব করলাম , তাকিয়ে দেখলাম অভ্র !হাসি মুখে বলল,
>> " চল লিখতে হবে , অনেক লেখা বাকি আছে ভারী মজা হবে । "
আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আর অনুভব করলাম চশমাটা ঘোলা হয়ে আসছে , পরিষ্কার করব ভেবে পকেট থেকে রুমাল বের করতে গিয়েও বের করলাম না । থাক চশমাটা আরেকটু ঘোলা হোক, মনটা আরেকটু হালকা হোক ।
তারপরের কাহিনী সংক্ষিপ্ত অভ্র আর আমি আবার লেখালেখি থুড়ি খেলা শুরু করলাম , সে ভারী মজার খেলা ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×