somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন

১৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গভীর রাতেই কেন জানি সব চিন্তাভাবনা এসে ভীর জমায়...
দুনিয়ার যত হিসেব নিকেশ তখুনি মাথায় আসে...চাওয়া পাওয়ার হিসেব হারানোর হিসেব কান্নার হিসেব ভালবাসার হিসেব..সারারাত জুড়ে চলে হিসেব নিকেশের খেলা..

বিমলের আজকের ইন্টারভিউটাও ভালো হয়নি এদিকে বাবাও রিটায়ার করেছেন মার শরীরটা ভালো যাচ্ছে না ডাক্তার বলেদিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করিয়ে নিতে ছোট একটা বোন্ও আছে তার ও ভবিস্যত নিয়ে কিছু একটা করতে লাগবে এসব ভেবেই রাত কেটে যায়...

স্বপন মাস্টারের সারাজীবনে হাজার হাজার ছাত্র পড়িয়েছেন তার হাতদিয়ে কত ছাত্র বেরিয়েছে কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার হলো তার হিসেব নেই, এখনো দেখলে কত সম্মান জানায় অথচ তার ছেলের ঘরেই আজ তার জায়গা হয়না কত গঞ্জনা শুনতে হয়, এখন রাত জেগে ভাবেন তার শিক্ষায় কোন দিকদিয়ে ত্রুটি রয়েগেল..

মিথিলা অনেক সাহস করে ঘর ছেড়েছিল প্রকাশের সাথে, ভেবেছিল একসাথে মিলে বানাবে স্বপ্নের সংসার ভালবাসার মেঘ ধরা দেবে তাদের ছাদে..ভুলটা ভাঙ্গে দেড় বছরের মাথায়, এখন প্রকাশ রোজ রাতে মাতাল হয়ে মারধর করে..মিথিলাও বুঝে পায়না এমন হলো কেন ? এমনটা তো হবার কথা ছিল না ? আগের সেই সৌন্দর্য আর কিছুই অবশিষ্ট নেই মিথিলার মধ্যে যে সৌন্দর্যে ধরা খেয়েছিল প্রকাশ এখন রয়ে গেছে তো একটা কঙ্কালসার দেহ..এখন আর চোখের জলে বালিশ ভেজে না চোখের জল ও শুকিয়ে গেছে..

দুধে আলতা রং ছিল বলে মা ওকে আদর করে ডাকত গোলাপী, সেই গোলাপীর কপালে এমন ছিল কেউ ভাবতে পারেনি..গ্রামের এক নেতার ছেলের কূপ্রস্তাবের উত্তরে কষিয়ে দেওয়া এক চড়ের প্রতিশোধটা এত ভয়ানক ভাবে আসবে সে ভাবতেও পারেনি সেদিন হটাত করেই কে বা করা তাকে জোর করে তুলে নিয়ে গেল জঙ্গলের স্কুলঘরের পেছনে রাত ভর কতগুলো জানোয়ার পৈশাচিক আনন্দে মেতে উঠলো সেখানে ফেলে রেখে যাবার আগে মুখে এসিড ঢেলে জ্বালিয়ে দিয়েগেলো..এর পর মেয়েকে চরিত্রহীন বলে গ্রামছাড়া করলো..এখন রোজ রাতে গোলাপী ভাবে তার দোষটা কোথায় ছিল ?

রাত শেষ হয়,
সকাল হতেই দুটো মখে গুঁজে বিমল আবার বেরিয়ে পরে কাজের খুঁজে যাবার সময় মায়ের মুখটার দিকে আরেকবার তাকিয়ে যায় আদরের বোনটার মাথায় হাত বুলিয়ে দিয়ে যায়..বাবার মুখের দিকে তাকানোর সাহস হয়না..

স্বপন মাস্টার এখনো পড়ানো ছাড়েননি এখন রোজ সকালে নাতিকে পড়াতে বসেন..নিজের ছেলেকে যা শেখাতে পারেননি তা নাতিকে শিখিয়ে দিয়ে যাবেন যেন উনার ছেলে যেন উনার মত কষ্ট না পায়..বাবা হয়ে ছেলের কষ্ট কি করে দেখবেন ..

মিথিলা সকাল হতেই ঘর গুছিয়ে রান্না বসাতে যায়..পুরোনো ময়লা শাড়িটা কোমরে জড়িয়ে আবার সংসারের হাল ধরে..কাজে যাবার আগে যখন প্রকাশ খেতে বসে তখন একমনে ওর দিকে তাকিয়ে থাকে মিথিলা..মুখটা কেমন শুকিয়ে গেছে ওর, খোঁচা খোঁচা দাড়িতে মুখটা অন্ধকার হয়ে থাকে দেখলে কেমন মায়া হয়..ভালাবাসা তখন অজান্তেই দানা বাঁধে..

সকাল থেকেই ব্যাস্ততার শুরু গোলাপির, শহরে এসেছে আজ বছর কয়েক হলো সারাদিন রাত পরিশ্রম করে এখন নিজের দুটো পার্লার, সেলাইমেশিন এর কাজ শেখানোর সেন্টার খুলেছে, খুলেছে নাচের স্কুল.. নিজের একটা বাড়িও কিনবে এরই মধ্যে..

রাত যায় আরেকটা নূতন সূর্য উঠে, জেদটা আরো জোরদার হয় দাঁতে দাঁত চেপে আবার লড়াইটা শুরু হয়..লড়াইটা নিজের সাথেই..
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×