
কিছু মেয়ে এবং ছেলেদের সেল্ফি গুলা আমি খুব ভাল করে দেখি ফেসবুকে, চোখ মুখ এরম করে, সেরম করে তুলে। ইশ! তাদের কত কষ্ট হয়। আমার খুব মায়া লাগে।
আমি কিন্তু সেল্ফি বিরোধী। (আমার প্রোফাইলে একটা ডিজিটাল ক্যামেরার সেল্ফি আছে, আমি কক্সবাজার এ যখন যাই। ফেরার পথে সব ছবি ডিলেট হয়ে যায়। কিন্তু সেল্ফিটা ইডিট মারার কারনে অন্য ফোল্ডারে ছিল তাই দিতে পেরেছিলাম।একটা সৃতি থাকবে বলে।)
কিছু কাজে সেল্ফি খুব জরুরি। কেউ দেখতে চাচ্ছে আপনাকে, আপনি কিছু সেল্ফি তুলে ইনবক্স করলেন। আপনি সেল্ফি তুলতেই পারেন কিন্তু তাই বলে সামাজিক মাধ্যমে রাত দিন ২৪ ঘন্টা তা পোষ্ট করতে হবে তা নয়। ক্লাসে সবাই যখন ম্যমদের সাথে সেল্ফি তুলে আমিও সেখানে থাকি(না থাকলে বলবে স্যার/ম্যাম কিছু ভাবতে পারে তাই) আর সবার পেছনে এমন ভাবে লুকিয়ে থাকি যেন আমায় ক্লিয়ার না বোঝাযায়। কারন অন্যেরা এগুলো পোষ্ট দিবে আমি সিউর। অনেক সময় বন্ধুরা বা বড়/ছোট ভাইরা ক্যামেরা এগিয়ে ধরে তাদের মানা করিনা, কষ্ট দিতে চাই না তাদের।
আজকাল সেল্ফি তোলার জন্য কত মানুষ মারা যাচ্ছে।
বাথরুমে সেল্ফি, পরিক্ষার হলে সেল্ফি, রিক্সায় উঠছেন সেল্ফি, রাতে ঘুমাতে যাওয়ার আগে সেল্ফি। আমার খুব হাসি পায়। আমার বেশ কিছু বিশেষ মানুষের সাথে ছবি আছে, কিন্তু সেল্ফি বলেই আমি তা পোষ্ট করি না!
যারা আগে কখনো সেল্ফি তুলত না, তারাও এখন তুলে। ব্যাপারটা হল, সবাই তুলে আমি তুলব না কেন। আমি পিছিয়ে পড়ে যাব, ব্যকডেট হয়ে যাব না? এটাই অনেক বড় সমস্যা। অন্যদের সাথে তাহলে আপনার পার্থক্য কি? সবাই যা করে আপনিও তাই করেন আপডেট থাকার জন্য। আপনি আপনার মত ১ পিস এই পৃথিবীতে। নিজের ব্যাপার বলে কি কিছুই নেই আপনার? সবাই অন্যের কাছ থেকে ধার করা?
ক্যমেরাটা অন্যের হাতে একটু তুলে দিন। ভাল করে দাড়ান ছবি সুন্দর হবে, সুস্থ হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

