somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:-* :-/ :| জিয়ার নাম বাদ দিতে ব্যয় হবে অর্ধশত কোটি টাকা!!! :-* :-/ :|

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিয়ার নাম বাদ দিতে সিভিল এভিয়েশন অথরিটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের ব্যয় হবে কমপক্ষে অর্ধশত কোটি টাকা। নাম বদলের রাজনীতির আবর্তে অতীতে বহু প্রতিষ্ঠান ও স্খাপনার নাম পাল্টানো হয়েছে। সেগুলোর ক্ষেত্রে নামফলক বা প্রতিচ্ছবি বদলে দিলেই পরিবর্তন সম্ভব হলেও জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরকে হজরত শাহ্জালাল র: বিমানবন্দরে রূপান্তরের বিষয়টি সহজ কিছু নয়। দেশের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এ বিমান বন্দর গোটা বিশ্বের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষাকারী বৃহৎ প্রতিষ্ঠান হওয়ায় শুধু নামফলক পরিবর্তনের মধ্য দিয়েই এই পরিবর্তন বাস্তবায়ন সম্ভব নয়। সংশ্লিষ্ট সংস্খার তথ্য অনুযায়ী ডকুমেন্টেশন ছাড়াও ১৭৮টি সেগমেন্টে এই পরিবর্তন আনতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাদের ধারণা অনুযায়ী টোটাল সিস্টেম আপগ্রেড করতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে।

এ ব্যাপারে জিয়া বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার শাহিদুর রহমান জানান, আমরা ইতোমধ্যেই নাম পরিবর্তনের কাজ শুরু করেছি। মন্ত্রণালয়ের লিখিত নির্দেশ এলেই বেসিক কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, বিমানবন্দর যেহেতু একটি বৃহৎ সংস্খা সেহেতু ডকুমেন্টেশনের বিশাল কাজ সামনে রয়েছে।

এ বিষয়ে সিভিল এভিয়েশন অথরটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শুধু একটি নাম পরিবর্তনের জন্য সিভিল এভিয়েশন ও বিমানের প্রাথমিক ব্যয় হবে ৫০ কোটি টাকারও বেশি। তিনি বলেন, যারা এই নাম পরিবর্তনের নেপথ্যে কাজ করেছেন তাদের অনেকেই হয়তো জানেন না ‘কারো ইচ্ছা’ পূরণের জন্য তারা একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানকে কতটা ঝক্কি-ঝামেলার মধ্যে ফেলে দিয়েছেন। এর বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ২৯ বছর ধরে চলে আসা ডকুমেন্টেশনের সব ফরমেট পাল্টে ফেলতে হবে। একই সাথে পাল্টাতে হবে সব ইন্টারনাল ও ইন্টারন্যাশনাল সফটওয়্যার সিস্টেম, যা বেশ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল।

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ঢাকায় ফ্লাইট পরিচালনাকারী সব এয়ারলাইন্স ও বিদেশী বন্দরগুলোর সাথে যোগাযোগ স্খাপনের মাধ্যমে তাদের সফ্টওয়্যারে স্খাপিত এয়ারপোর্টের নামটি প্রতিস্খাপন করতে হবে। এ ছাড়াও কন্ট্রোল টাওয়ারের ম্যানুয়েল, সিগনাল সিস্টেম ও ম্যাপিংয়েও নামের পরিবর্তন আনতে হবে।
অপর দিকে অভ্যন্তরীণভাবেও ব্যাপক পরিবর্তন আনতে হবে। যেমন, স্টাফ পাস, আইডি কার্ড, সিকিউরিটি কার্ড ইত্যাদিতেও নামের পরিবর্তন আনতে হবে। এ ব্যাপারে বিমানবন্দরে দায়িত্বরত একাধিক কর্মকর্তা বলেন, ১৯৮১ সালে কুর্মিটোলা বিমান বন্দরের নাম পরিবর্তন হয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে। তখন স্বল্প পরিসরের বিমানবন্দরের নাম পরিবর্তন ততটা কঠিন না হলেও এখন এই বিমানবন্দরের কার্যক্রমের ব্যাপকতা অনেক বেড়েছে। এখন এটির নাম শাহ্জালাল বিমানবন্দর হচ্ছে। পাঁচ বছর পরে হয়তো আবারো এই নাম পরিবর্তনের তাগিদ অনুভব করবে কেউ। এই রদবদল শুধু সরকারের ব্যয় বৃদ্ধি নয়, বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে যথেষ্ট।

তৌহিদুল ইসলাম ও মনির হোসেন
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৩
২৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×