somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোনা কথা

১০ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের কয়েকজন মিল্যা খাইতে বসছিলাম, মেনুঃ গরুর গোশত আর ভাত। সবাই নিশ্চুপ, কত কত চাবানোর শব্দ ছাড়া আর কিছু নাই। এর মাঝে এহসান ভাই তার থালা নিয়া বসলো। তিনি অফিসের সি.ই.ও, কিন্তু ভাবে আমগো'র ও নিম্নপদস্থ (বেশ পছন্দ করি তাকে)। তা এইরকম অবস্থা দেকে সে বলতে শুরু করলো......

একদিন আমরা কয়েকজন বন্ধু হোটেলে বসেছি দুপুরের খাওয়া-দাওয়ার জন্য। প্রচন্ড ক্ষুধা!(আম্মাআআ) ভাত আর গরুর গোশত খাবো। শালা ওয়েটার টাইম ও অনেক নিলো সেইদিন! যাইহোক, অতঃপর সাদা ধবধবে ভাত আর গোশত এলো! ব্যাটা আবার দেরীর জন্য দু'টো এক্সট্রা কাঁচামরিচ দিয়ে দুখঃ প্রকাশ করলো। (শালা)

ক্ষুধার্ত বাঘের মতো লাগছিলো নিজেকে, ভাতের সাথে ঝোল মাখায় খাওয়া শুরু করলাম, কাচামরিচ ডইলে। গোশত পরে খাবো। জিহবা দিয়া লালা ঝরতাছে আমার! আহ্ ঝাল! তারপর গোশতের টুকরাটা হাতে নিয়া একটু চাটলাম; আহ্ এই সুগন্ধের জন্য হাজার বছরের প্রতীক্ষাও সই। দিলাম এক রাম কামড়!

আমার লাইফের ট্র্যাজেডি আবার ভর করলো। এইটা গোশত ন চর্বি! ক্ষোভ আর ক্ষুধায় দিলা আরো জোরে এক চাবানি। বন্ধু সুমন (কাল্পনিক) বললঃ ছাড়ি দে এহসান! রাখ রাখ, করতাছস কি?

তারপর? দুষ্টূদ্ধির জয় সবসময়। চর্বি তো, তাই একটু পানি ঢাল্লাম, আগের মতো হয়ে গেলো। ব্যস, ওয়েটার, শ্লা ...কির পোলা, এইডা কি দিছো, যাও বদলায় আনো! বদলায় আসলো, আমিও দুষ্টুবুদ্ধির জয়ে জয়ী বেশে খেতে থাকলাম।

আমরা ভাত মুখে জুলু জুলু চোখে তাকায় থাকলাম। এহসান ভাই ও বুঝলো। একটুকরো গোশ কোৎ করে গিলে বলতে থাকলোঃ তারপর আর কি...এক সিনিয়ার বসলো সামনের টেবিলে। তাকে ঠিক সেই টুকরো দেয়া হলো, আর সেও চাকুম-চুকুম করে চাবাতে থাকলো। আমি অবাক, বিস্ময়, সহানূভুতি আর করুনার চোখে তার দিকে চাইতেই তিনি বল্লেনঃ (ইতস্ততঃ হেসে) অনেক ইলাস্টিসিটি!!!

আমরা হাসার চে' ঐ না দেখা সিনিয়ারের জন্য বেদনা ও আইরনি ফিল করতে খাকলাম। এহসান ভাইয়ের শেষ কথা, এরপর থেকে হোটেলের গরুর গোশত হাতায় দেখি, তারপর মুখে।

আমরাও দলে দলে হাত ধুতে গেলাম খাওয়া শেষ করে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

×