আগামী ২০৩০ সালে....
- আব্বা ! আব্বা ! জাবেদ পইড়া গেছে!
~ কিরে চিল্লাস ক্যা? 'জাবেদ' সেইটা আবার কে ?
- আব্বা জাবেদ আমার ছোট ভাই আর তোমার ছোট পোলা!
~ উহু! ভুইলা গেছিলাম। কই পড়ছে জাবেদ ?
- আব্বা জাবেদ কমোডের ভিতরে পড়ছে!
~ কস কি ? খাড়া আমি সেলুন থেকে সেইভ কইরা আসি, তুই সাংবাদিক, ফায়ারসার্ভিস, মিডিয়া সবাইরে খবর দে, আর টিভি ছাড়! খাড়া আমি সেইভ করে আসি, তোর মারে বলিস ফেয়ার এন্ড লাভলী জাক্কাস ক্রীম বের করে রাখার জন্য
- আব্বা, জাবেদ পইড়া গেছে মইরা যাইবে তো!
~ আরেহ ধুর কিচ্ছু হবেনা, এই নে এই টাকা দিয়া জুস কিইনা কমোডের ভিতরে জাবেদ'রে দে।
-আব্বা, এইগুলা কি বলতেছ? আমার মাথা ঘুরাচ্ছে!
~ এই নে তুইও একটা জুস খা!
- আব্বা আমি পইড়া যাচ্ছি!
~ বাবা সাবধানে পড়িস! দেখিস হাত পায়ে যেন ব্যাথা না লাগে, আর জুস এর প্যাকেট'টা নিয়া যা বাপ!
বর্তমানে আবেগকে পূঁজি বানিয়ে যে হারে আমরা রাজনৈতিক প্যাঁচের শিকার হচ্ছি, আগামী ২০৩০ সালে উপরোক্ত ঘটনা ঘটা খুব একটা অস্বাভাবিক না!
গতকালকে "খিলগাঁয়ের একটি কলোনিতে চারশ ফুট নিচে পড়ে গেছে জিয়াদ বা জিহাদ" সেই ঘটনায় বেশী আবেগি হয়ে পড়েছিলাম! রাত ৩ টার দিকে শুনি যখন গর্তে কেউ নেই ঠিক তখন আবেগ ভোতা গেছে :/
তাহলে কি দেশের রাজনৈতিক দল ও মিডিয়া গুলো আমাদের আবেগ খেলা করছে? দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করা কোন রাজনৈতিক গুষ্টির অধিকার নেই!
পরিশেষে একটা কথায় বলবো...
সোনার বাংলা সোনার দেশ, রাজনীতিতে হয়েছে/হচ্ছে শেষ!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

