১৯৭৯ সালে ইংল্যান্ডে আইসিসি ট্রফিতে অংশ নিয়ে প্রথম বিশ্বক্রিকেটে নিজের নাম লেখায় নতুন একটি দেশ। ওই দেশটির নাম বাংলাদেশ। টাইগারদের আন্তর্জাতিক পথচলার শুরু হয় সেই ম্যাচ দিয়ে।
তারপর থেকে একটু একটু করে সময় পেরিয়ে ওয়ানডে স্ট্যাটাস মিলেছে টাইগারদের, এসেছে বিশ্বকাপ ক্রিকেটে খেলার সুযোগ। দলটির নাম এখন ‘বাংলাদেশ ক্রিকেট দল’। পুরো দেশের কাছে এগারো জনের এই দলটি ‘দ্য টাইগারস’ নামেই বেশি পরিচিত। বাংলাদেশের মানুষের হাসি কান্না জড়িয়ে থাকে এই দলটিকে ঘিরেই।
২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কাছে টাইগারদের বিদায় হল ঠিকই, কিন্তু তাদের প্রাপ্তিটাও নেহাত কম নয়। এই বিশ্বকাপেই প্রথম কোয়ার্টার ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। সেটাই কি বাংলাদেশের জন্য কম প্রাপ্তি?
মাহমুদুল্লাহ রিয়াদের পরপর দুই ম্যাচে সেঞ্চুরি বা রুবেলের পরপর দুই বলে আউট করাটাও বাঙালীকে হাসিয়েছে বেশ। অবশ্য দিন শেষে সবার ভালোবাসা নিয়েই কোয়ার্টার ফাইনাল থেকে ঘরে ফিরছে বাংলাদেশের সোনার ছেলেরা।
তাইতো হেরে যাবার পরও বীরের মেতো সবার মনে রাজত্ব করছে বাংলাদেশ দল। ‘টাইগারদের টার্গেট ছিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার। উঠেছে, ভালো খেলেছে, রিয়াদের সাফল্য তো ঈর্ষনীয়।
এখন আমাদের সবার উচিৎ টাইগারদের বরণ করতে প্রস্তুতি নেওয়া। হার-জিত যাই হোক না কেন আমি/আমরা আজীবন বাংলাদেশ ক্রিকেট দলের পাগলা সাপোর্টার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





