somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" আমি বড় হয়ে মা হতে চাই "

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটদের স্কুল কেন সকাল ৮ টায় হবে ? এতো সকালে কি অয়নের ঘুম ভাঙ্গে ? অয়ন গতমাসেই স্কুলে ভর্তি হয়েছে । আজকে ওর প্রথম ক্লাস ।
- অয়ন বাবা , উঠো । আজকে না তুমি স্কুলে যাবে ?
অয়নের মা সকাল ৭ টায় এসেছে অয়নকে ঘুম থেকে উঠিয়ে তৈরি করার জন্য ।
অয়নের কোন সাড়াশব্দ নেই যদিও তার ঘুম ভেঙ্গেছে । রাতে অনেক্ষণ চিন্তা করে ঘুমিয়েছিল যে ক্লাসরুম কেমন হবে ? কেমন বন্ধু পাবে ? বড় আপুর বান্ধবীদের মতো হলে আম্মু মিশতে দিবে না , বকবে । কিন্তু সকালে ঘুমের কাছে ও পরাস্ত । কিছুতেই উঠতে ইচ্ছে করছে না ।
অয়নের মা অয়নকে কোলে তুলে নিলো । মা যেহেতু তাই সে ভালো করেই বুঝতে পারছে অয়নের ঘুম ভেঙ্গেছে কিন্তু উঠতে চাচ্ছে না । কোলে করেই বাথরুমের বেসিনের কাছে নিয়ে গেলো , মুখে পানির ছিটে দিলো ।
৭:৩০ টায় পুরো প্রস্তুত হয়ে অয়ন , অয়নের মা-বাবা খেতে বসলো । ওর বাবার অফিস বাসা থেকে দূরে হওয়ায় আগে আগেই বের হতে হয় ।
অয়নের বাবা হঠাৎ করে বলেন ,
- হৃদিতা , আমিই অফিসে যাওয়ার সময় অয়নকে স্কুলে দিয়ে যাবো । খামোখা তোমার আবার বের হওয়ার দরকার পড়বে না ।
এই কথাটা শুনেই অয়নের মুখ ফুলে যায় , চোখ নিচে নামিয়ে বলে ,
- না , আমি আম্মুর সাথে যাবো ।
হ্রদিতা ব্যাপারটা বুঝতে পেরে বললো ,
- আজকে প্রথম ক্লাস সাথেই নিয়ে যাই । বসে থাকতে হবে , কিছু কথা বলে পরিচিত হয়েই তো ছেড়ে দেবে ।
এরপর খাওয়ার টেবিলে আর কোন কথা হয় নি কারো । সবাই একসাথেই বাসা থেকে বের হলো ।
অয়নকে একেবারে ক্লাসরুমের ভিতরে একটা সিটে বসিয়ে দিয়ে হৃদিতা বের হয়ে এলো । ক্লাসে ২০ জনের মতো ছাত্র-ছাত্রী আছে । এর কিছুক্ষণ পরই ওদের ম্যাডাম ক্লাসে ঢুকলো ।
- কেমন আছো তোমরা ?
বিভিন্ন সুরে একেকজনের কুশল ম্যাডামের কানে ভেসে আসতে লাগলো ।
- আমি , তোমাদের শায়লা ম্যাডাম । এখন আমি তোমাদেরকে আমার পরিচয় দিলাম ।এখন এক এক করে তোমাদের নামটাও আমাকে বলো । আর আরেকটা জিনিস বলো তোমরা বড় হয়ে কে কি হতে চাও ?
অয়ন চুপ করে মাথা নিচু করে বসে আছে । সবার নাম আর বড় কি কে কি হতে চায় তা শুনছে । যার নাম শুনে ভালো লাগছে তাকে দেখে নিচ্ছে । ওদের অনেকেই বড় হয়ে ডাক্তার হতে চায় । একজন মেয়ে বলেছে , ও বড় হয়ে বউ হতে চায় । পুরো ক্লাস বেশ কিছুক্ষণ হেসে নিলো । কেউ কেউ আবার লজ্জায় দাঁড়ালোই না । ম্যাডাম ওদের কাছে গিয়ে কানে কানে শুনে এসেছে ।
এক সময় অয়নের পালা এলো । সিট ছেড়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো , দৃষ্টি হাই মাটির দিকে রেখে , দুটো হাত সামনের দিকে এনে ধরে রাখলো ।
- আমার নাম অয়ন ।
এরপর কিছুক্ষণের নীরবতা ।
নীরবতা ভাংতে শায়লা ম্যাডাম জিজ্ঞেস করলেন ,
- তা অয়ন বলো , তুমি বড় হয়ে কি হতে চাও ?
- আমি বড় হয়ে মা হতে চাই ।
পুরো ক্লাস হেসে উঠলো অনেকক্ষণ পর আবার । ম্যডামও হেসে নিলেন কিছুক্ষণ তবে বেশ অবাক হয়েছেন । মেয়েরা মা হতে চায় , ছোট্ট বাচ্চার কারণে । কিন্তু কোন ছেলের কাছ থেকে এই প্রথম এমন কোন উত্তর শুনলেন ।
- এতো কিছু থাকতে তুমি মা হতে চাও কেন ?
- আমার মা অনেক ভালো ।
- তুমি তো ছেলে তুমি তো মা হতে পারবে না ।
- না , আমি মা হবো ।
- আচ্ছা । বাবা হতে চাও না ?
ম্যাডাম দূর থেকে দেখেই বুঝতে পারলেন অয়নের চোখে পানি জমতে শুরু করেছে । তিনি অয়নের মাকে ডাক দিলেন ।
অয়নের মা সে ছেলের চোখ মুছিয়ে দিলেন । এরপর জিজ্ঞেস করলেন ।
- কি হয়েছে ?
অয়ন কথা না বলে মাকে জড়িয়ে ধরে আছে । ম্যাডামই এগিয়ে এসে ঘটনা খুলে বললেন ।
অয়নের মা তখন ম্যাডামকে জিজ্ঞেস করলেন যে , আজ আর কোন কাজ আছে কি না ? না থাকলে অয়নকে নিয়ে যেতেন । পরিচিত হওয়া ছাড়া আর কোন কাজ ছিল না তাই অয়নকে নিয়ে হৃদিতা বেরিয়ে এলো । আর ম্যাডাম বাকিদের সাথে পরিচয় পর্ব চালিয়ে যেতে লাগলেন ।
হৃদিতা অয়নকে কোলে নিয়েই বাসার পথে হাঁটছে । অন্য সময় কোলে উঠতেই চায় না । আর আজ শক্ত করে জড়িয়ে ধরে আছে হৃদিতাকে । হৃদিতা কিছু জিজ্ঞেস করেছিল কিন্তু কোনটারই উত্তর দেয় নি অয়ন ।
মাকে জড়িয়ে ধরে অয়ন ভাবছে , আমি বড় হয়ে মা হবো । আম্মুর মতো মা হবো । আম্মু কত্ত ভালো । আম্মুকে সাজলে অনেক সুন্দর লাগে । আমি মা হয়ে আম্মুর মতো সাজবো । আম্মুর মতো আমার ছেলে হলে অনেক আদর করবো । আমি কখনোই বাবা হবো না , কখনোই না । বাবা হলে খালি অফিস আর অফিস । বাবারা খারাপ । বাবারা রাগ করে , মা'রা করে না । এসব চিন্তা করতে করতে মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে অয়ন ।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×