অবশেষে টিকেট কনফার্ম করলাম।
১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরে আছি প্রায় দেড় বছর হল। এখানে আসলাম ২০১১ এর ৯ জুলাই। তারপর শুরু হল জীবনের অন্যতম এক ধাপ। বাংলাদেশে যখন ছিলাম তখন কাজ এবং পড়াশুনা এই দুটো কখনই একসাথে করিনি। কিন্তু এখানে এসে সেই নিয়মের পরিবর্তন ঘটল। সপ্তাহের তিনদিন ক্লাস আর তিনদিন কাজ। তাও আবার বেশ পরিশ্রমের কাজ। এত কিছুর পরেও বেশ মানিয়ে নিয়েছিলাম। এই বছরের মাঝামাঝি সময় থেকেই প্রস্তুতি নিলাম দেশে যাবার। একটু একটু করে জমিয়ে অপেক্ষায় ছিলাম ডিসেম্বর মাসের। আর গতকাল টিকেট কনফার্ম করার পর এত ভাল লাগছিল যে বোঝাতে পারব না।
গত সপ্তাহে যখন মা আর বাবার সাথে কথা বলি, তখন বলছিলাম যে না এই বার আসা হবে না। কিন্তু দেশে এবার যাচ্ছিই। ভাবছি গিয়েই সবাইকে সারপ্রাইস দিব। রাতের বেলায় যাচ্ছি এবার। সবার হাসি মুখটা মনে করে এত ভাল লাগছিল যে ব্লগে ভাবলাম একটু শেয়ার করি । আমার মত অনেকেই আছেন যারা অনেকদিন পর দেশে গিয়েছেন। তারা ভাল ভাবেই বুঝতে পারবেন পরিবারের সবার আনন্দের অনুভুতির কথা।
এইবারে দেশে গিয়ে অনেকগুলো কাজ করতে হবে। সময় মাত্র একমাস। তাও এই ব্যস্ততার মাঝে একটু সময় বের করলাম। এই মুহূর্তে আমার পরিবারের কেউই জানে না আমি যাচ্ছি। বেশ চরম একটা অনুভুতি পাব আশা করি। আরও লিখতে ইচ্ছা করছে কিন্তু খুবই ক্লান্ত লাগছে। সারাদিন কাজ করেছি প্রচণ্ড গরমের মধ্যে এছাড়াও সামনের সপ্তাহে পরীক্ষা। পরে আরও কিছু অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছা আছে। আর কারো কোন আইডিয়া থাকলে প্লিজ শেয়ার করবেন।
সবাইকে ধন্যবাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনমোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন