somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাদিদ
তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

যাপিত জীবন কড়চাঃ বিবিধ।

০৪ ঠা জুন, ২০২৪ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
সকালে বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যকার টি২০ ম্যাচ দেখছিলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম, বাংলাদেশ আজকে টিম হলুদ জার্সি পরে ব্যাট করছে। সৌম্যকে দেখলাম মিসফিল্ডের কারনে একটা ক্যাচ চার হয়ে যাওয়াতে দারুন আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করতে। কিন্তু এর পরের বলেই বোল্ড! সকালের চা বানাতে গিয়ে ফিরে আসার পর দেখলাম ৪৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছে। খেলা বন্ধ করতে গিয়ে ভালো করে চেয়ে দেখি আরে এরা তো দেখি উগান্ডা টিম! মানে খেলা হচ্ছে মুলত আফগানিস্তান আর উগান্ডার মধ্যে। আমার কোন দোষ নেই, এই হলুদ জার্সি বাদ দিলে নবীন উগান্ডা আর প্রবীন বাংলাদেশের মধ্যে কোন পার্থক্য নাই। চৌত্রিশ বছর বয়সী ইয়াং প্লেয়ার, টেলেন্টের গর্জনে আর দুর্দান্ত সব শটে আউট হবার প্রাকৃতিক সক্ষমতায় ভরপুর দুইটি টিম। বাংলাদেশ আর উগান্ডার মধ্যে যদি খেলা হয় তাহলে কে জিতবে ভাবছেন? আমার বিশ্বাস নবীন হিসাবে উগান্ডা ভালো করবে।


২।

অতি রক্ষনশীল পরিবারের জনৈক তরুনী তার মায়ের মোবাইল সাথে নিয়ে প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিলো। সামাজিক রীতি মেনে দু চারটি 'নিরিহ' সেলফি তুলে বাসায় ফিরে লক্ষী মেয়ের মত মাকে মোবাইলটি ফেরত দিলো। মা কিছুক্ষন পর মোবাইল চেক করতে গিয়ে দেখে - হলুদিয়া পাখি, সোনালি বরন, পাখিটি ছাড়িলো কে??
মেয়েটির ভাগ্যে কি হয়েছে এখন পর্যন্ত জানি না, তবে গতকাল সায়েন্সল্যাবে প্রচন্ড জ্যামে দুটো রিকশা বিপরীত মুখী অবস্থায় পাশাপাশি আটকা পড়ল। এক রিকশায় বাবা আর বোন। আরেক রিকশায় ছেলে আর তার বাহলগ্ন প্রেমিকা।
আমি সুন্দর বনের বাঘ দেখিনি, কিন্তু গতকাল বাঘের লাফ দেখলাম। আসলে বাঘ না বলে বাঘিনীই বলা ভালো। বৃদ্ধ বাবাকে রেখে বড় বোন যে উড়ন্ত স্টাইলে লাফ দিয়ে অন্য রিকশায় এসে বেচারী প্রেমিকার চুলের মুঠি ধরার চেষ্টা করলেন তা তামিল সিনেমার কাছে নস্যি।
যাইহোক, এই দুর্ভাগ্য প্রসঙ্গে একজনের সাথে আলাপ হচ্ছিলো। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহারে! আমারে এইভাবে লাথি গুতা দিয়ে বাঁচানোর কেউ ছিলো না। ধরা খাওয়া মাত্রই বিয়ে করাইয়া দিসে। এখন যাব্বজ্জীবন শাস্তি ভোগ করছি।

৩।
চক বাজার শাহী মসজিদের পিছে আরেকটা মসজিদ আছে। আমার মন খারাপ থাকলে আমি ঐ মসজিদে যাই, ঐ মসজিদের ইমাম সাহেবের খোতবা শুনি। দুনিয়ার গাঁজাখুরি, অদ্ভুত সব কথা উনার সাথে গেলে শোনা যায়। মানুষের দাম্পত্য জীবন থেকে শুরু করে উনার সকালের কষ্টকর বাথরুমের কারন হিসেবে ইহুদি নাসারা কিভাবে দায়ী সেই ষড়যন্ত্র তত্ব শুনি আর মনে মনে আফসোস করি। আফসোস করি এই কারনে যে, কি বিশাল একটা প্রতিভা নষ্ট হলো। উনি যদি কপি রাইটিং করতেন কিংবা সিনেমার কাহিনী লিখতেন, তাহলে আমাদের সিনেমা ইন্ড্রাস্ট্রি আরো এগিয়ে যেতো। মৌলিক ফ্যান্টাসী গল্পে আমরা হয়ে যেতাম স্বয়ংসম্পূর্ণ।
আরো আফসোস যে, বাংলাদেশের ইসলাম ধর্ম এই সব মুর্খদের কাছে জিম্মি হয়ে আছে আর এরা 'আলেম' হিসাবে স্বীকৃতি পাচ্ছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৪ বিকাল ৩:২৮
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×