somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাদিদ
তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না।

১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক সময়ে শিবির নিয়ে অনেক মিথ্যাচার হচ্ছে। ইসলাম রক্ষা এবং দ্বীনের প্রচারে যে দায়িত্ব শিবির পালন করে যাচ্ছে সেটা অতুলনীয়। অতীতেও আমরা দেখেছি, বাংলাদেশের স্বাধীনতা লগ্নে ইসলামী ছাত্র সংঘ তথা শিবিরের ভাইয়েরা কিভাবে বাংলাদেশের পক্ষে অস্ত্রধারন করা মুনাফেক ও ভারতীয় দালালদের বিরুদ্ধে স্বক্রিয় ছিলো। তবে বর্তমান সরকারের আমলেও শিবির নিয়ে এই ধরনের মিথ্যাচার প্রচন্ড হতাশাজনক। শিবিরের বিরুদ্ধে আনিত বিভিন্ন অভিযোগ যেমন মাদ্রাসার ছোট শিক্ষার্থীদের বলৎকার, পরকীয়া, টেন্ডাবাজী ইত্যাদি সবই ষড়যন্ত্রের অংশ।

এর মধ্যে ঘটেছে একটি হৃদয় বিদারক ঘটনা। বরিশালের উজিরপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়া ইসলামী ছাত্রশিবির কর্মী মাইনুল ইসলামকে সংঘঠন থেকে বহিস্কার করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অথচ শিবির সব সময় অন্যের বিপদে এগিয়ে যায়!

আজ আপনাদের সামনে আসল ঘটনা তুলে ধরব, ইনশাল্লাহ।

বিষয়টা হচ্ছে এমন যে, একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী রাতে একা বিছানায় ঘুমাতে ভয় পাচ্ছিলেন। মনে হচ্ছিল জীন ভুত বুঝি তাকে আক্রমন করবে। এই অবস্থায় তিনি পাশের এলাকার মসজিদের ইমাম বাংলাদেশ ছাত্র শিবিরের একনিষ্ঠ কর্মী মাইনুল সাহেবের শরনাপন্ন হন। এহেন বিপদের কথা শুনে শিবিরকর্মী ইমাম সাহেব সাহায্য করার ব্যকুল হয়ে উঠেন। তার আর তর সহ্য হচ্ছিলো না। তিনি প্রবাসীর স্ত্রীকে মসজিদেই সব খুলে বলতে বললেন। প্রবাসী স্ত্রী বললেন, মসজিদে না, বাসায় চলেন, সেখানে সব খুলে বলব।

এই দিকে সব খুলে বলার সময় নানা রকম শব্দ শুনে আমাদের প্রিয় " তাওহিদী যৌণতা" গ্রুপ সেখানে গিয়ে বাড়ি ঘেরাও করে ইমাম সাহেবকে বন্দী করার পর জিভে কামড় দেখে, ' এটা তো সেইম সাইড হয়ে গেছে, নিজের পোস্টে নিজেরাই গোল দিয়েছেন।

এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে হলুদ সাংবাদিকরা লিখেছে - প্রবাসীর স্ত্রীর সাথে পরকীরা করতে গিয়ে হাতে নাতে ধরা।

অথচ শিবিরের সাথে পরকীয়া যায় না। শয়তানের ওসওয়াসার পড়ে কেউ নফসের কাছে পরাজিত হলে সেটার দায়ভার কেন শিবির কর্মীরা নিবেন? এর জন্য দায়ী মুলত শয়তান। এই সকল মিথ্যাচারের আমি তীব্র প্রতিবাদ জানাই।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:১১
২৩টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×