somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই লোক মক্কার শ্রেষ্ঠতম আলেম এবং যোগ্যতম ফিকাহবিদ!!

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উমাইয়া বংশের সবচেয়ে প্রতাপশালী খলিফা আব্দুল মালেক বিন মারওয়ান। তার শাসনামলে হজ্বের মৌসুমে মক্কার কাবা শরীফে সমবেত মুসলমানদেরকে জানিয়ে দেয়া হতো - আতা ইবনে আবি রাবাহ ছাড়া এ মক্কায় অন্য কারো ফতওয়া দেয়ার অধিকার নেই। যে কোন মাসআলা কিংবা প্রয়োজনে কেবল তাকেই জিজ্ঞেস করা যাবে।
কারণ আতা ইবনে আবি রাবাহ মক্কাবাসীর মধ্যে সবচেয়ে যোগ্য আলেম, ফক্বীহ এবং শ্রেষ্ঠতম জ্ঞানী।

এতবড় একজন ইমাম এবং আলেম- স্বয়ং মুসলিম জাহানের খলিফার পক্ষ থেকে যাকে যোগ্যতম হিসেবে ঘোষণা করা হচ্ছে- কেমন দেখাতো তাকে?

গায়ের রং কুচকুচে কালো-
হাঁটাচলায় খোঁড়া,-
চেহারায় এক চোখ কানা
খাঁদা নাক-
শরীরের কিছু অংশ পক্ষাঘাতগ্রস্ত,
মাথায় কোঁকড়ানো ঘনচুল-

এতসব অক্ষমতায় জর্জরিত মানুষটির দিকে তাকিয়ে থাকার মতো মোটেও কিছু নেই।

তার সামনে যখন পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসা ছাত্ররা সাদা কাপড় পরে বসে থাকতো, তিনি যখন তাদেরকে পড়াতেন, তখন ঐ মজলিসের দিকে তাকালে মনে হতো- যেন সাদা ধবধবে তুলার স্তুপে একটি কালো কাক বসে আছে।

মানুষ দূর থেকে তাকিয়ে দেখতো, অবাক হয়ে তারা ভাবতো, এমন একজন মানুষ এতবড় আলেম-যার সামনে স্বয়ং খলীফা এসেও মাঝে মাঝে বসে থাকেন!!

কিন্তু কোন সে ধর্ম! কোন সে যোগ্যতা- যা তার মতো এমন ক্ষুদ্রঅবয়বের মানুষটিকে মক্কার শ্রেষ্ঠতম আলেম ও ফক্বীহ হওয়ার গৌরব দিয়ে ভূষিত করেছে! ইসলাম এবং ইলম। আর কিছু নয়।

বর্ণবৈষম্য, জাতি ও রাষ্ট্রের বিভক্তি, গোষ্ঠিগত দ্বন্দ আর স্বজনপ্রীতিতে ভরা আজকের কলুষিত সভ্যতার সামনে ইসলামের উদারতা এবং মানবিকতার সামান্য একটি নমুনা আতা ইবনে আবি রাবাহ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×