somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন পীর কেবলা কিংবা বড় হুজুরের ভক্ত মুরিদান এ পোস্ট পড়ে উত্তেজিত হবেন না দয়া করে!!

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহাবায়ে কেরাম এই মাত্র কোন এক জিহাদ থেকে ফিরে এসেছেন। তারা মসজিদে নববীতে রাসূলকে ঘিরে বসে আছেন। সবার গায়ে তখনও লোহার বর্ম, মাথায় শিরস্ত্রাণ। তাদের এমন রণমূর্তি দেখে যে কেউ ভয় পেতে পারে।

এমন সময়ে মদীনায় এলেন আদি বিন হাতেম। তিনি এসেছেন মদীনার পরিবেশ দেখতে, নবী মুহাম্মাদ এবং সাহাবাদের হাবভাব বোঝার জন্য এসেছেন। চারিদিকে যাদেরকে নিয়ে এত আলোচনা- তারা কেমন? কি করছে তারা মদীনায়- এসব কৌতুহল নিয়ে এসেছেন আদি বিন হাতিম।

মসজিদে ঢুকে রাসূলকে ঘিরে বসে থাকা সাহাবাদের এমন পোষাক আর ভাব দেখে তিনি ভয় পেয়ে গেলেন। ব্যাপার কী? এরা কি সত্যিই ভয়ঙ্কর! সবসময় বর্ম গায়ে অস্ত্র হাতে নিয়ে বসে থাকে! তার ভেতর ভয় ভয় করছে। এদের নবীর সাথে কি একটু সাধারণ ভাবে কথা বলা যাবে! মনে হয় না। মসজিদের এক কোণায় দাঁড়িয়ে এসব দেখছিলেন তিনি।

রাসূল বসে আছেন। তার চারপাশ ঘিরে সাহাবারা। প্রিয়তম মানুষটির সান্নিধ্যের প্রতিটি মুহুর্ত তাদের কাছে পরম আনন্দের। তিনি যে এ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ।

মসজিদের দরজা দিয়ে একজন মহিলা প্রবেশ করলেন। পোষাক দেখে বোঝা যাচ্ছে, তিনি একজন দাসী। দারিদ্র আর অসহায়ত্ব ফুটে উঠেছে তার ভাব-ভঙ্গিমায়। তিনি এসে সরাসরি রাসূলকে সম্বোধন করলেন। সাহাবারা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকলেন তার দিকে! এই দাসী বাঁদীর এত সাহস! ও চায় কী!

‌‌'হে আল্লাহর রাসূল! আপনার সাথে আমার একটু ব্যক্তিগত আলাপ আছে! গোপনে বলতে চাই! একটু কি আসবেন আমার সাথে!!’ একজন সাধারণ গরীব দাসীর এমন আব্দার! তাও রাসূলকে সরাসরি!! সাহাবারা তো বটেই, দূর থেকে আদি বিন হাতিমও অবাক হয়ে তাকিয়ে আছেন। এ বেটির তো সাহস কম না! রাসূলকে ডাকছে নিজের ব্যক্তিগত বিষয় গোপনে বলার জন্য!!

কেবল রাসূল সা. একটুও অবাক হলেন না। তিনি ঐ দাসীর দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে! কোথায় দাঁড়িয়ে বলবে? দেখোতো আশেপাশে নিরিবিলি কোন জায়গা পাও কিনা, যেখানে তোমার সুবিধা হবে!!
রাসূল উঠে দাঁড়ালেন। ঐ মহিলাটির সাথে একটু সামনে গেলেন। তারপর নিরিবিলি নিরালায় তার সব কথা শুনলেন। দূর থেকে তাকিয়ে আছেন সাহাবায়ে কেরাম, তাদের সাথে আদি বিন হাতেমও এ দৃশ্য দেখছেন, দু চোখে তার অবাক বিস্ময়!

খুব সাধারণ ভাবেই রাসূল সা. ঐ অসহায় দাসী মহিলাটির সব কথা শুনলেন। তার জানতে চাওয়ার উত্তর দিলেন। তারপর তাকে বিদায় জানিয়ে আবার ফিরে আসলেন সাহাবাদের কাছে। নবীর চেহারা তখনও আগের মতোই প্রশান্ত। মমতা ও ভালোবাসার এক অপূর্ব আবেশ মিশে আছে নবীর হাসিমাখা মুখাবয়বে।

একজন শ্রেষ্ঠ নবী, একজন বিজয়ী নেতা, একজন সফল শাসকের এমন সরলতা দেখে হৃদয় বিগলিত হলো আদি বিন হাতিমের। আর কোন সংশয় নেই তার মনে, কিসের আর তর্ক কিংবা অযথা প্রশ্নোত্তর! এমন মানুষের কথা মিথ্যা হতে পারেনা। তিনি তার হাত বাড়িয়ে দিলেন। নিজেকে সঁপে দিলেন। বললেন, আমাকে মুসলমান করে নিন হে আল্লাহর রাসূল।

আজকের অহম আর আত্মম্ভরিতায় ভরা এ পৃথিবীতে নেতা কিংবা লিডার দূরের কথা, রাসূলের আশেক পীর মাশায়েখদের কজন পারবেন এমন সরলতায় মিশে যাওয়ার নমুনা দেখাতে!! হাদিয়া-তোহফা কিংবা খাদেমদের তোয়াজ বখশিশ না নিয়ে সমাজের সাধারণ মানুষ কি পারবে কোন পীরের দরবারে যেতে! কিংবা বড় কোন হুজুরের কাছে যেতে! কার উম্মত হয়ে কি দেখাচ্ছেন তারা! আমরাই বা কি দেখছি!!
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×