somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব শিশু দিবস- শিশুদের জন্য তাঁর অনুপম আদর ভালোবাসা

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নামাযের সময় হয়ে এসেছে। তাই রাসূল সা. ছুটছেন মসজিদের দিকে। একা নয়, তার কোলে প্রিয় নাতিদ্বয়। হাসান ও হোসাইন। তাদেরকে কোল থেকে নামিয়ে তিনি নামায শুরু করলেন। নামাযের কোন এক সিজদায় তিনি অনেকক্ষণ ধরে সিজদাবস্থায় থাকলেন। স্বাভাবিক সময়ের চেয়েও অনেকক্ষণ বেশী। কিছু ঘটে গেল কিনা, এ আশংকায় এক সাহাবী সিজদা থেকে উঠে সামনের দিকে তাকালেন। অবাক হয়ে তাকিয়ে দেখেন, একটি শিশু তার পিঠে চড়ে বসে আছে। এ দেখে তিনি আবার সিজদায় চলে গেলেন।

নামায শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! আজ যে নামাযের মধ্যে এত লম্বা সিজদা করলেন! আমরা তো ভেবেছিলাম কিছূ ঘটে গেল নাকি ওহী নাযিল হচ্ছিল। রাসূল বললেন, এসবের কিছুই হয়নি। ঐ আমার নাতি আমার পিঠে চড়ে বসেছিল। আমি তাকে নামিয়ে দিয়ে উঠতে চাইনি। সে তার খেলা শেষ করে নামার পর আমি মাথা উঠিয়েছি। (ইমাম আহমদ আব্দুল্লাহ বিন শাদ্দাদের সূত্রে তার বাবা থেকে বর্ণনা করেছেন)

প্রিয় পাঠক, ভাবা যায়! স্বয়ং আল্লাহর রাসূল এক ছোট্ট শিশুর জন্য কীভাবে তাকে নামাযেও সুযোগ করে দিলেন। তাঁর হৃদয়ভরা মমতা ও আদরের এমন ব্যবহার দেখে অবাক হয়ে পুলকিত হতেন খোদ সাহাবায়ে কেরাম।
আরেকদিন। আকরা বিন হাবিস নামের এক সাহাবী রাসূলের কাছে এসে দেখেন, তিনি পরম ভালোবাসায় জড়িয়ে শিশু হাসানকে চুমো দিচ্ছেন। আকরা বলে উঠলেন, আমার তো দশটি সন্তান, আমি কিন্তু কাউকে এভাবে চুমো দেইনি। রাসূল সা. বললেন, মানুষকে যে দয়া করেনা, আল্লাহও তাকে দয়া দেখান না। (মুসলিম) শিশুকে ধাপে ধাপে কীভাবে তাকে গড়ে তুলতে হবে, তা তিনি শিখিয়েছেন, বলে গিয়েছেন অনাগত উম্মতের জন্য।

শিশুদের জন্য তার মায়া ও আদরভরা ভালোবাসার কথা সাহাবায়ে কেরামও অনুভব করতেন। তাই তাদের যে কারো সন্তান হলে প্রথমেই নিয়ে আসতেন আল্লাহর রাসূলের কাছে। রাসূল শিশুটিকে কোলে তুলে নিতেন, তারপর সামান্য কিছু নিজের মুখে চিবিয়ে বাচ্চাটির মুখে দিতেন। তারপর তার জন্য দুআ করে দিতেন, আল্লাহ পাক যেন বরকত ও কল্যাণ দিয়ে তাকে ঘিরে রাখেন সবসময়।

হযরত আনাস রা. বলেন, আমার ছোট একটি ভাই ছিল। রাসূল সা. যখন আমাদের কাছে আসতেন, তাকে দেখলেই বলতেন, হে আবু উমায়ের, কই গেল তোমার নুগায়ের!! (নুগায়ের হচ্ছে ছোট পাখি, যা দিয়ে সে খেলতো) (বুখারী)

মানুষকে দাওয়াত দেওয়া, তাদেরকে দ্বীন শেখানো, নিজের ইবাদত, ইসলামের জন্য জিহাদের কৌশল, মদীনার রাষ্ট্র পরিচালনা, বিচার আচার, সাহাবায়ে কেরামের বিভিন্ন সমস্যা সমাধান- এতসব বিস্তৃত ও ব্যস্ত কাজে থেকেও তিনি শিশুদের সাথে মিশতেন। তিনিও তখন যেন শিশু হয়ে তাদের সাথে হাসি খেলায় মেতে উঠতেন। তাদেরকে কোলে তুলে নিতেন পরম মমতায়।

একদিন রাসূল সা. এর কাছে কিছু পানীয় আনা হল। তার ডান দিকে একটি ছেলে বসা, কিন্তু বামদিকে সম্মানিত কয়েকজন ব্যক্তি। মজলিসের নিয়ম অনুযায়ী রাসূলের পর ডান দিক থেকে সবাই ঐ পাত্র নিয়ে পান করতো। কিন্তু বড় কয়েকজন যে বামদিকে বসা, রাসূল তাই ডান দিকের ছোট ছেলেটিকে বললে, তুমি কি আমাকে অনুমতি দিবে বামদিকের লোকদেরকে আগে দেওয়ার জন্য? ছেলেটি বলে উঠলো, না না, আমি আপনার চেয়ে আর কারো জন্য আমার অংশ ছাড়তে রাজি নই। রাসূল তাই তার হাতেই তা দিয়ে দিলেন। (বুখারী)

এমন ভরা মজলিসেও ছোট বাচ্চাটিকে এভাবে গুরুত্ব দিয়ে তার কাছে অনুমিত চাওয়া, তাকে তার অংশের গুরুত্ব বুঝতে দেওয়া- কীভাবে নিজের প্রাপ্য নিতে হয়- এগুলো শিখিয়ে দিতেন আল্লাহর রাসূল। এমন অসংখ্য ঘটনা ও বর্ণনা রয়েছে হাদীস ও সীরাতের গ্রন্থসমূহের পাতায় পাতায়।

শুধু সাহাবায়ে কেরামের সন্তান বলে নয়, কাফের ইহুদীদের সন্তানকেও তিনি ভালোবাসতেন। হযরত আনাস বলেন, এক ইহুদীর ছেলে রাসূলের কাছে থাকতো, তাঁর কিছু কাজ করে দিত। ছেলেটি একবার অসুস্থ হল, রাসূল তাকে দেখতে এলেন। তার মাথার কাছে বসলেন। তাকে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। সে তার বাবার দিকে তাকায়, বাবা তার কাছেই বসা ছিল। ইহুদী লোকটি তার ছেলেকে বলল, আবুল কাছেম (মুহাম্মদ সা. এর উপনাম) যা বলে, তা মেনে নাও। ছেলেটি কালেমা পড়ে ইসলাম কবুল করে নিল। রাসূল সা. খুশী হয়ে তার কাছ থেকে বিদায় নিলেন, তিনি বললেন, সব প্রশংসা ঐ আল্লাহর যিনি এ ছেলেটিকে আগুন থেকে রেহাই দিয়ে দিলেন। (বুখারী)

বিধর্মীর সন্তানের জন্যও কত প্রবল তার ভালোবাসা, তার পার্থিব ও অপার্থিব সফলতার জন্য কেমন ব্যাকুলতা। ছোট্ট ছেলেটির অসুস্থতার খবর শুনে ছুটে গেলেন তার কাছে, এক ইহুদীর ঘর পর্যন্ত। সাধারণ মুসলমান তো বটেই, আজকের পীর মাশায়েখরাও এসব ব্যাপারে নাক কুঁচকিয়ে এড়িয়ে চলেন।

রাসূল জানতেন, আজকের ছোট শিশু আগামীর কারিগর। কাজেই তাকে আদর ও ভালবাসায় সুযোগ্য উম্মত হিসেবে গড়ে তুলতেন তিনি। ইসলামের জন্য যাদের মন আনচান করে সবসময়, আমাদের কজন শিশুর প্রতি এভাবে দায়িত্ব পালন করি? কিংবা তাদের মানসিক বিকাশ ও চারিত্রিক গঠন নিয়ে ভাবি?

সূত্র - Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×