প্রথমবারের মতো অনলাইন বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে গুগল।
তবে বিজ্ঞান মেলার প্রতিযোগি ১৩ থেকে ১৮ বছর বয়সী যেকোন দেশের শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ৫০ হাজার ডলার বৃত্তি এবং গালাপাগোস দ্বীপপুঞ্জ ঘোরার সুযোগ।
এজন্য গুগলের অনলাইন টুল ব্যবহার করে সারাবিশ্বের ১৩ থেকে ১৮ বছর বয়সী যে কোনো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
শিক্ষার্থীরা এককভাবে বা দুই থেকে তিন জন মিলে একটি গ্রুপ করে তৈরি করে প্রকল্প জমা দিতে পারবেন৷
প্রকল্প জমা দেবার শেষ তারিখ ৪ এপ্রিল।
প্রথমে প্রতিযোগীদের মধ্যে থেকে ৬০ জন সেমিফাইনালিস্ট বাছাই করা হবে। এরপর শুরু হবে অনলাইন ভোট। মে মাসে অনলাইন ভোটের ফল থেকে সেরা ১৫ জন ফাইনালিস্ট ঘোষণা করা হবে। এই ১৫ জন গুগলের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ায় যাবেন। তাদের প্রকল্পগুলো নিয়ে সেখানে শুরু হবে প্রদর্শনী এবং মেলা।
বাছাই করার ক্ষেত্রে প্রতিযোগীদের তিনটি গ্রুপে ভাগ করে প্রত্যেক গ্রুপ থেকে একজন সেরা বিজ্ঞানী বাছাই করা হবে।
গ্রুপ ভাগ করা হবে বয়সের উপর ভিত্তি করে৷
১৩ থেকে ১৪ বছরের একটি গ্রুপ৷
১৫ থেকে ১৬ বছরের প্রতিযোগীদের জন্য একটি গ্রুপ৷
আর সবচেয়ে বড়দের গ্রুপে থাকবে ১৭ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীরা।
-অনলাইন অবলম্বনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


