কিলোগ্রাম একটি মৌলিক পরিমাপ এবং এর থেকে আরো বহু ধরনের যৌগিক পরিমাপ করা হয়, এজন্য কিলোগ্রামের মূল নমুনাটির ভর স্থির থাকা খুব জরুরি।
কিন্তু গত ১শ' বছরেরও বেশী সময় ধরে করা পরিমাপে দেখা যায় কিলোগ্রামের আন্তর্জাতিক মূল নমুনাটি সম্ভবত ৫০ মাইক্রোগ্রামের মত ভর হারিয়েছে, যা একটি বালির দানার ভরের মত।
১৮শ' শতকের ফ্রান্সে এসআই পদ্ধতি উদ্ভাবিত হয় এবং ১৯৬০ সাল থেকে আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি হিসেবে স্বীকৃতি লাভ করে।
স্থির ওজনের সাপেক্ষে পরিমাপের একটি বিশ্বজনীন পদ্ধতি নির্ধারণের দ্বারপ্রান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা, ফলে বর্তমানে প্রচলিত কিলোগ্রামের সংজ্ঞায় পরিবর্তন আসবে।
কিলোগ্রাম আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতির (এসআই) একমাত্র মৌলিক পরিমাপ যার সংজ্ঞা এখনও একটি প্রাকৃতিক পদার্থখন্ড (একটি প্লাটিনাম-ইরিডিয়ামের নমুনা) দিয়ে নির্ধারিত হচ্ছে, যা ফ্রান্সে অবস্থিত আন্তর্জাতিক পরিমাপ ব্যুরোর (বিআইপিএম) ভল্টে সংরক্ষিত আছে।
বিআইপিএম প্রাকৃতিক মৌলিক পদার্থ দিয়ে কিলোগ্রামের একটি মূল নমুনা তৈরির চেষ্টা করছে।
পূর্বে দূরত্বের একক মিটারের সংজ্ঞা প্লাটিয়াম-ইরিডিয়ামের দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব দিয়ে নির্ধারণ করা হত, কিন্তু এটি এখন আলোর দ্রুতি থেকে নির্ধারণ করা হয়।
সূত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


