somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমেইলে জেনে নিন আপনার ফেইসবুকে অন্য কেউ লগ-ইন করলো কিনা!!!!

০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন দিন বাড়ছে সামাজিক যোগাযোগ সেবা ফেইসবুকের জনপ্রিয়তা। একই সঙ্গে আগের চেয়ে আরোও দ্রুতগতিতে বাড়ছে এর ব্যবহারকারী সংখ্যাও।

আর এ কারনেই জনপ্রিয় এ সেবাটি এখন সাইবার অপরাধী এবং হ্যাকারদের প্রধান লক্ষ‌্যে পরিণত হয়েছে।

সাইবার অপরাধীদের এ তৎপরতা রুখতে নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।

নতুন ফিচারের মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীরা চাইলে তাদের ইমেইলে নিরাপত্তা সংক্রান্ত যেকোন আপডেট পেতে পারবেন।

ব্যবহারকারীর একাধিকবার ব্যবহৃত কম্পিউটার ছাড়া অন্য কোন কম্পিউটার থেকে লগ-ইন করলে বা লগ-ইন করার চেষ্টা করলে তা সাথে সাথে মূল ফেইসবুক ব্যবহারকারীকে নোটিফিকেশন আকারে জানানো হবে।

উদাহরন স্বরুপ, আপনার কোন বন্ধু বা শত্রু আপনার কম্পিউটার ছাড়া অন্যকোন কম্পিউটার থেকে যখনই আপনার ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করবে বা লগ-ইন করার চেষ্টা করবে তখনই আপনি ফেইসবুক কর্তৃপক্ষের মেইলে উক্ত কম্পিউটারের আইপি ঠিকানা এবং ফেইসবুকে লগইন করার সময় জানতে পারবেন।

ইতিমধ্যে বেশকিছু নিরাপত্তা সংক্রান্ত বিষয় পরিবর্তন চালু করা হয়েছে। এছাড়াও আগামী কয়েক সপ্তাহে ফেইসবুকের নিরাপত্তা সেটিংসে আরোও বেশকিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেইসবুকের পণ্য ব্যবস্থাপক জেক ব্রিল বলেন, ‘ ফেইসবুকের নিরাপত্তা নিয়ে আমরা বিশ্লষকদের বিভিন্ন সমালোচনা শুনেছি। তবে এটা বলতে পারি অন্য সাইটগুলোর চেয়ে ফেইসবুকের নিরাপত্তা ব্যবস্থা অনেক কার্যকর এবং শক্তিশালী। ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরোও নিশ্ছিদ্র করতে আমরা নতুন ধরনের উদ্যোগ নিচ্ছি।
এর আগে ব্যবহারকারীরা কোন এলাকা থেকে লগ-ইন করছেন তা ডিটেক্ট করে লগ-ইনের প্রয়োজনীয় স্বয়ংক্রীয় ব্যবস্থা গ্রহণ পদ্ধতি চালু করেছি। এর ফলে অন্য ভৌগলিক অবস্থান থেকে কোন ব্যবহারকারীর অ্যাকাউন্টে লগ-ইন করতে চাইলে নিরাপত্তা প্রশ্নের সম্মুখিন হতে হয়।’

ফেইসবুকের নতুন এ নিরাপত্তা ফিচারের আওতায় ব্যবহারকারীর অ্যাকাউন্টে লগইন করা কম্পিউটারের আইপি এবং সময় জানার সেবাও চালু করা হয়েছে। এর আগে গুগল তাদের ওয়েবমেইল সেবা জিমেইলে এ সেবা প্রদান করত। যেকোন জিমেইল ব্যবহারকারী চাইলে তার অ্যাকাউন্ট কোন কোন আইপি ঠিকানা থেকে লগ-ইন করা হয়েছে এবং কখন করা হয়েছে তা জানতে পারেন। নিচে জিমেইলের আইপি ঠিকানা দেখার পৃষ্ঠার স্ক্রিনশট দিলাম। ছবি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।

নতুন এ নিরাপত্তা সেটিংস ব্যবহার করতে প্রথমে আপনার ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার অ্যাকাউন্ট সেটিংস থেকে অ্যাকাউন্ট সিকিউরিটি অপশন থেকে আপনার ইচ্ছামত নিজের নিরাপত্তা ব্যবস্থাকে কাস্টোমাইজ করে নিন। নিচের ছবির মত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×