বন্ধ করো মানুষ নিধনের তত্ব জঙ্গীবাদ।
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
শত্রুর হোক বিনাস,যে খোলসে থাকুক
,স্বাধীন বাংলায় শান্তি ফিরে আসুক।
প্রেমের কাব্য লেখুক সবাই,
রক্তের আঁকরে লিখি রক্ত লেখা
ক'দিন থাকব বেঁচে দুনিয়ায়,অনিশ্চিত,
হয়তো পরপারে হবে দেখা।
জানিনা কেন এই হানাহানি,
প্রান নাশের উৎসবের মাতামাতি
কার হচ্ছে লাভ,কার হচ্ছে ক্ষতি,
ধর্মকে অধর্ম প্রমানে নির্লজ্জ কারসাজি!
এটাই আমি বুঝি,
মানুষ নিধন, ধর্মের কাজ নয়,
অবুঝ শিশু ও বোঝে,বোঝে না কতিপয়!
বন্ধ করো,বন্ধ করো রক্তপাত
ফিরে এসো, ফিরে এসো ঘরে
এসো, দেখো ধর্মের শান্তির বানী ডাকছে তোমায়
স্বাধীনতার পতাকা কাঁদছে,
লাল সবুজের পতাকা আজ বিবর্ণ!
ফিরে এসো শান্তির পতাকা তলে।
মানুষ নিধনের তত্ব থেকে ফিরে ফিরে এসো।
বন্ধ করো রক্ত পাত!
এ দেশ,তোমার,এ দেশ আমার,এ দেশ আমাদের
ক্ষমতার লালসা ভুলে,
সৌহার্দ,সম্প্রীতির ডাকে ফিরে এসো
আমি লিখবো-
একটি সুখ,শান্তি,সমৃদ্ধির কবিতা,
একটি স্বাধীতার কবিতা
সত্য স্বাধীনতার কবিতা,
আমার ধর্মের অমিয় শান্তির বানীর কবিতা
বন্ধ করো সংঘাত,হিংসা,
প্রতিহিংসা,সন্ত্রাস,ক্ষমতার লোভ
বন্ধ করো মানুষ নিধনের তত্ব জঙ্গীবাদ।
সিংগাপুর,২৭-৭-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



