মীর জাফর বার বার ফিরে আসে
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
মীরজাফর বার বার ফিরে আসে
নবাব ফিরে আসে না!
স্বাধীনতার সুর্য্য অস্তমীত হয়
পরাধীনতার কালো মেঘ কাটে না!
রক্ত গেলো পলাশীতে
বাংলার স্বাধীনতা রক্ষায়
ভারত বিভাগে রক্ত গেলো
একাত্তর রক্ত গঙ্গায়!
টুঙ্গীপাড়ার গায়ের দামাল কিশোর
আসলো নবাব বেশে
টেকনাফ থেকে তেঁতুলিয়া
পদ্মা মেঘনা যমুনার স্লোগান ধরে।
নির্বাচনে জয়ী হলো
জয় দিলোনা পাকিস্তান
নব্য মীরজাফর সাথী হলো
দেশ দ্রোহী মোনাফেক নাফরমান!
বজ্রকণ্ঠে হুংকার এলো
সাত মার্চের ভাষনে
লক্ষ বাঙ্গালী জেগে উঠলো
স্বাধীনতার তরে।
জেলে গেলো নেতা বাংলার
যুদ্ধের ময়দানে বীর বাঙ্গালি
ইথারে আসলো ভেসে
মুক্তির পয়গাম স্বাধীনতার ধ্বনি।
হাজারো মা বোন ইজ্জত দিলো
লক্ষ মুক্তিসেনা শহীদ ওরে
মীরজাফর সব দেশের ভেতর
পাকিস্তানের মদদ করে!
নয় মাস পরে পালালো সব জন্তু জানোয়ার
স্বাধীনতার পতাকা উড়লো লাল সবুজের বাহার
ষোল ডিসেম্বর একাত্তরে বিজয় এলো বাংলাদেশে
স্বাধীতার সেই তর্জনী ফিরলো নবাব বেশে।
যুদ্ধ বিদ্ধস্ত বাংলার জনপদ
অভাব, মহামারী হাহাকার
দিশেহারা নবাব
মীরজাফর এক, দুই,তিন,শত হাজার
সইলো না নবাবের নবাবী
পচাত্তরের পনের আগষ্ট
ঘরের শত্রু বিভীষণ
দুই কন্য দূরে, বেঁচে গেলো দুই শাহজাদী
বাকী পরিবার সহ সবার জীবন নিলো কেড়ে
,ছোট শিশু রাসেল,মেরো না আমায়,ছেড়ে দাও
মীরজাফরের কন্ঠে অট্টহাসি
বুলেট,ঠাস,ঠাস ব্রাস ফায়ার ঠা ঠা ঠা
চলে গেলো একাত্তরের নবাব
অস্তমিত হলো স্বাধীনতার সুর্য্যের
বিদায় সেই দুর্দান্ত কিশরের
বিদায় নিলো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
মীরজাফর ফিরে আসে বার বার
নবাব ফিরে আসে না।
পলাশী থেকে আজো নবাবের অপেক্ষায়
স্বাধীনতার অপেক্ষায়।
ঘরে, বাইরে দলে সংগঠনে,দেশে, বিদেশে
এমনকি মনের ভিতরে
মীরজাফর বার বার ফিরে আসে!
সিংগাপুর, ২৩-৬-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



