প্রবাসীর সন্তানকে এক নজর না দেখার কষ্ট !
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
এই মুহূর্তে একজন প্রবাসী হিসাবে নিজেকে কি বলব ? অনেক বাবা মা ভাই বোন স্বজন বলেন ,শুধু তুমি বিদেশ থাকো,আর কেউ থাকে না ?ঘর ছাড়লে ,গ্রাম ছাড়লেও তো বিদেশ। একেবারে অসত্য নয়.তবে দেশের মাঝে থাকলে অন্তত আপন জনের লাশ দেখা যায়.মাটিতে শোয়ানো যায়,হাসপাতালে বারান্দায় দাঁড়িয়ে সহানুভূতি জানানো যায়.
আজ আমার প্রিয় আদরের ভাই বন্ধু প্রবাসী সাথী ভাই কাজী নজরুল ইসলাম মুন্নার মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আসলে সে এসেছিলো কাঁদতে ,কাঁদাতে! নয় মাস তার থাকতে হয়নি মায়ের উদরে।বড় জলদি ছিলো তার। সেনবাগ,মাইজদী নোয়াখালীর হাসপাতালে নীলু মেয়েটাকে ইচ্ছামত ঘুরালো। আত্বীয় স্বজন ছুটলো। ডাক্তার সিজার করবেন না, অপরিণত শিশু।কিন্তু সৃষ্টিকর্তার নিয়মেই এলো। ঠিকানা আই সি ইও ,মা কে রিলিজ দিয়ে দিলো। শিশু আই সি ইউ ,লাইফ সাপোর্ট অতঃপর বিদায়।দাদা বাড়ি আসলো। কাঁদছে সবাই। সে শুনছে না। থাকবে মাটির ঠিকানায় ,ভুলে যাবে কেউ। নীলু কচি মা ,কাঁদছে।বাবা মুন্না প্রবাসী সারা রাত , রাতের শিফটে কাজ করেছে। আবার কাজে যাবে।বেশ কয়েক বার কল দিলাম ,বললাম তোর পাশে থাকি।আমি আসি। বলল লাগবে না ,আমি ভালো আছি। নীলু আর মুন্নার প্রথম সন্তান কাউকে কিছু না বলে শরীর জুড়ে ডাক্তারদের বিফল চেষ্টার ফুটো ফাটা নিয়ে চলে গেছে ।
দাদা করছে বিলাপ ,আমার নাতিনকে বাঁচাতে পারলাম না. আত্বীয় স্বজন কেউ অন্তর থেকে,কেউ দেখাদেখি কাঁদছে।আসলে আমরা যে যত কথা বলি ,আমাদের সৃষ্টিকর্তা আমাদের বিভিন্ন ভাবে শিক্ষা দেন ,আমরা বুঝি না ,বুঝতে চাই না ,বিজ্ঞানের উপর ছেঁড়ে দেই,ছুড়ে দেই ,প্রশ্ন বিদ্ধ করি। আল্লাহ প্রাণ দিলেন ,পৃথিবী দেখালেন আবার নিয়েও গেলেন।ডাক্তার ,অর্থ বাঁচাতে পারলো না। দুর্বল ইঞ্জিন মজবুত না করতে পারলেও দিন তারিখ হিসেবে করে পাওনা বুঝে নিয়েছেন কড়া গন্ডায়,পারবেন না যখন আট দিন আই ,সি ইউ আর লাইফ সাপোর্টের ...................!
নিজের সন্তানটাকে একবার স্পর্শ করতে পারেনি,প্রবাসী এক বাবা! সন্তান হারা স্ত্রীর পাশে নেই প্রবাসী স্বামী।বাড়িতে আসছে আত্বীয় স্বজন।শোকের মাতম।আত্বীয় পরিজনের কাছে কিছু কম,কারণ তেমন কোন স্মৃতি রেখে যেতে পারেনি শিশু মেয়েটা। মাতম ,শোক,বিলাপ মায়ের কাছে ,নাড়ি ছেঁড়া ধনকে এক ফোঁটা বুকের দুধ খাওয়াতে পারেনি। এলো ,কাঁদলো ,কাঁদালো। রেখে গেলো কষ্টের স্মৃতি বাবা মায়ের জন্যে।
প্রবাসীর জন্য কিছু হতাশার কষ্ট।সন্তান হারাবার কষ্ট ! প্রবাসীর সন্তানকে এক নজর দেখতে না পারার কষ্ট ! চাকরি ছেড়ে গেলে চাকরি আবার পাওয়া দুষ্কর, আসা যাওয়া ,ছুটি সব মিলিয়ে বেঁচে থাকে প্রবাসী। নিষ্পাপ শিশু জান্নাতে নাকি সুপারিশ করবে , তাই করিস মা-
সিঙ্গাপুর, ২-৮-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




