সেই সন্ধ্যা ফিরে আসুক
জাহাঙ্গীর বাবু
কষ্ট পেতেই কি হৃদয়ের বিনিময় !
পরম স্বস্নেহে ভেবেছি ভালোবাসাকে ;
বিশ্বাস ছিলো হবে একান্ত আপন ,
কষ্ট পেতেই হৃদয়ের কি বিনিময় !
হৃদয় বাতায়ন ছিলো উম্মুক্ত
দরজা ছিলো খোলা ভালোবাসার
মনের জমিন ছিলো পলিতে উর্বর
কেমনে এলো ধুরন্দর ইঁদুর !
আবেগের জলাঞ্জলি, শুকিয়েছে অশ্রু নদী
কিছু মধুক্ষণ এসেছিলো কভু ,হঠাৎ বৃষ্টির ফোঁটায়,
ঘুমের ঘোরে ,অবচেতনে তড়পায় ,ভীষণ তড়পায়।
আলিঙ্গনের মোলায়েম পরশ ,অশ্রুহীন কাঁদায় !
শত্রু এখন অপেক্ষা,অজাত শত্রু
খুনী এখন দূরে থাকা প্রতিটি প্রহর ,
সুখ নিয়ে কাটাকাটি ,তর্ক যুদ্ধ ,উপহাস ,পরিহাস
যাই থাক ,শত্রু অপেক্ষায় টিকে থাক ,ভালোবাসা।
আসুক বজ্রপাত,কাল বৈশাখীর ঝড়,তুফান উঠুক ,
ভাসিয়ে দিক বর্ষার বারিধারায় ,
সেই সন্ধ্যা ফিরে আসুক আবার,
মনের জমিনে ,বুকের মাঝে মুখ গুঁজে ,
নাসিকার ঘর্ষনে,ক'ফোঁটা অশ্রু বিসর্জনে
আবাদ হোক প্রেম ভালোবাসার।
সিঙ্গাপুর ,১২-৩-২০১৭ ইং

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


