
জাহাঙ্গীর বাবু
নাচিয়েই গেলো,নেচেই গেলাম।
জলসা ঘর বিলুপ্ত,ক্লাব নতুন সংস্করণ
রাজা,জমিদার বিলুপ্ত,মদিরা বহমান।
কেউ নাচে,কেউ নাচায়,
নাচিয়েই গেলো,নেচেই গেলাম।
ঘরে নাচায়,বাইরে নাচায়
নাচিয়ে গেলো,নেচেই গেলাম,
নেশায় মত্ত জলসা ঘর
এই ঘর,সংসার,এই দেশ,ভুতল, ধরণী।
নাচিয়েই গেলো, নেচেই গেলাম
উম্মাদ,উদ্ভ্রান্ত,বাঁচার নেশায় মত্ত
চারদিকে মাতাল বাতাস
মাতাল নি:শ্বাস,মাতাল চারিপাশ।
মুখোশের আড়ালে মুখোশ ।
মাতাল দুনিয়ায় মানুষ কই?
আমি, তুমি,সে মুখোশের আড়ালে
বিবেক বোধহীন এক প্রাণী মাত্র।
পরচর্চায়,পর পরিচর্যায়,পরনিন্দায়
চাই,চাই,চাই দুনিয়ায়,
স্বার্থপর,অস্তিত্বহীন গিরগিট মাত্র।
মুখোশের আড়ালে মুখোশ পরে
নেচেই গেলাম,নাচিয়েই গেলো।
উম্মাদ,উদ্ভ্রান্ত,বাঁচার নেশায় মত্ত
বিবেক বোধহীন এক প্রাণী মাত্র।
মতিঝিল, ঢাকা
৭-৬-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




