
জাহাঙ্গীর বাবু
কিসের অভাব ছিল মায়ার।জানা যায়নি।শাড়ি গহনা ,সংসার সবই ছিল তার।
কোল জুড়ে একে একে দুটি সন্তান।স্বামীটাও ছিল কাছে।
বাপের বাড়ি জমজমাট,শ্বশুর বাড়ি মন্দ নয়.
শরীরের উম্মাদনায় কি পরকীয়া হয় ?
জানা যায়নি। এখনো ময় কেনো ছেড়ে গেলো সংসার
উত্তরের খোঁজে বাবর আলী পেরেশান।
ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাড়া চাড়া ঠিক নয়.
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈ চৈ শুরু হলে
কি আর করা যায় ! কত জন্যে কত ভাবে খিস্তি খেউর।
জানা যায় নি কেন, সে সাজানো সংসার ছাড়া মায়াবিনী মায়া ।
প্রবাসীর বৌয়েরা কেউ কেউ খালি হাতে ,
কেউ যা আছে তা নিয়ে যায় সাথে।
সেটা অকাট্য ভাবে বলা যায় যৌবনের ছিল তাড়া।
দেশে স্বামী, সাথে প্রিয়ার প্রিয়া
তাও সংসার রেখে পালিয়ে যাওয়া। কেন?
মেটাতে পারেনা কি যৌবনের জ্বালা।
তাহলে দুটি সন্তান এলো যে,
কি?সন্তান হতে লাগেনা পাগলা ঘোড়া!
শুধু কি তাই ,ননদ যা শ্বশুর শাশুড়ির জ্বালা !
হতে পারে ,তাই বলে পালিয়ে যাবে।
কি জাদু আছে পর পুরুষ, আর পর নারীর মাঝে।
বিয়ের পরেও প্রেমে মজে !
বিয়েতেই ছিল বুঝি গন্ডগোল।মায়া ছিলো অন্য কোথাও!
বিয়ের পূর্বে জানালেই পারতো ,অমতে হয়ে ছিলো বিয়ে,
তাই প্রতিশোধ নিলো কার উপর পালিয়ে গিয়ে।
স্বামী সময় দিতো না।
হতে পারে ,পরকীয়ায় প্রচুর সময় দিতে পারে।
শরীরের তাড়া নয়,কানের সুখ ,প্রেমে অসুখ।
মিথ্যে স্বপ্ন দেখা,প্রেম মানে না জাত ,ধর্ম ,
পরকীয়া নির্ঘাত কুকর্ম।
আপোষে নিয়ে নাও তালাক।ল্যাটা চুকে যাক।
কি লাভ হলো ,মোহে মায়া অন্যের হাত ধরে চলে গেলো।
পুলিশ যখন ধরলো ,প্রেমিক ব্যাটা পালিয়ে গেলো।
সিনা টান করে সামনে দাঁড়িয়ে যদি,হাতে রেখে হাত এক সাথে জেলে যেতো ,
তা হলেও না হয় প্রেম ছিলো বলা যেতো।
কি হবে সন্তানের ভবিষ্যৎ,কি হবে বাকি জীবনের,
এই ক্ষতি নয় পূরণের।চার দিকে ছিঃ ছিঃ ,লজ্জা আর লজ্জা,
স্বামীর লজ্জা,সন্তানের লজ্জা আজীবনের।
কি হবে মায়ার মায়াবী নয়নের।
অশ্রু কিনে নিলো ,কিনে নিলো নির্ঘুম শয্যা। লজ্জা লজ্জা,।
পরকীয়া প্রেম নয় ,সত্যি,বিয়ের পরে স্বামী স্ত্রীর প্রেম সত্যায়িত প্রেম।
বিধাতার সৃষ্ট নিয়মে বিয়ে ,যদি না হয় আপোষ ,
না হয় সমঝোতা, তালাক রেখেছে ধর্ম ,রাষ্ট্র রেখেছে ডিভোর্স।
ভুলে গেলে কেমনে মায়াগর্ভের সন্তান ,
গর্ভের নাড়িছেঁড়া ধন করলে কোরবান পরকীয়ার কারণ!
কোন মোহ মায়ায় ছেড়ে গেলে সংসার।
ফিরিয়ে কি নেবে তোমায় জগৎ সংসার ?
কি করে দেখাবে এই মুখ সন্তানেরে ,
পরকীয়া প্রেম নয়, পরকীয়া অভিশাপ,পরকীয়া দুর্নাম
তাই পরকীয়া এখন জেলে।
বাবর আলীরে পেরেশান করে দিলে!
মা-বাবা ক্ষমা করো ,কষ্ট যেন না হয় পরকীয়ার কারণে
সন্তানের মাথার উপর থেকে আর কোন সন্তানের মায়ার ছায়া ,
বাবর আদর আর যেন না চলে যায় ,আর যেন কোন স্বামীকে লজ্জিত হতে হয়,
আর যেন কোন নারীকে জেলে যেতে হয়।
৩০-১১-২০১৭ইং
সিঙ্গাপুর
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




