somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনি নেতা মানুষের অবয়বে

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তিনি নেতা মানুষের অবয়বে

জাহাঙ্গীর বাবু

রাজ দরবারে চেয়ারে মন্দ ভালোর সমাবেশ।
মন্দের ব্যখা অনেকে,ভালোর ব্যাখ্যা,থাক,
দেখা যাক!ভালো মানেই কি হুকুমের গোলাম।
অন্তর্বর্তী কালীন,নিরপেক্ষ তত্বাবধায়কের বুলি
উম্মাদ প্রলাপ এখন। নিরপেক্ষ কেউ নেই
এই বাংলায়, দরবারে মন্দের সাথে শীততাপ
নিয়ন্ত্রিত আসনে ভালো লোক বসবে ;
সে ভালোর ব্যাখ্যা কি?

নমিনেশন পাওয়া মানুষ নামের নেতা গুলোর
পোষ্টারের দিকে তাকালে মনে হয়,আমি অন্য
গ্রহের, আমি মানুষ্য জঙ্গলের হরিণ শাবক,
বানর,ইঁদুর ইত্যাদি ,জলের কেঁচকি,পুঁটি,
আকাশের চঁড়ুই,রাস্তার উদ্ভ্রান্ত কর্মহীন
ডাষ্টবিনের পঁচা বাসির মাঝে উদোর ভরাটের
আহার খোঁজা মানুষের অবয়ব।

ষোল ডিসেম্বরে পাদুকায় পদদলিত
লাল সবুজের খেলনা পতাকা আমি।
হাজার,লক্ষ,কোটি টাকার নির্বাচন করছেন
তিনি নেতা,তিনিও মানুষের অবয়বে একজন।
আমিও। তফাৎ তিনি নেতা,তার অনেক টাকা।
তার লেবাসে চেতনা।তিনি বসবেন লাল
সবুজের সিংহাসনের চারপাশের আসনে।
সবাইকে টপকে তিনি নিয়ে এসেছেন মার্কা!

তিনি লুটাবেন,তিনি লুটবেন,মাইক্রোফোন,
টিভি,মিডিয়া,প্রাসাদ,গাড়ি বহর,আরাম,
আয়েস,হেরেমের আরাম,সালাম,কদমবুসি
জাগতিক ক্ষমতা তার।তিনি মানুষের অবয়বে
নেতা,আমিও মানুষের অবয়বে একজন,
আমি তার কর্মী,চাটুকার স্লোগান দাতা নয়তো
চাকুরীর ভিক্ষা প্রার্থী,হয়তো আমি সাধারণ
একজন ভোটদাতা।

মানুষ নয় মার্কা নির্বাচনের সীল দাতা যদি
সুযোগ পাই। মনুষত্ব্য,সততা,মুল্যহীন এখন,
ছিলো হয়তো কোন একদিন।
আমি মার্কা পছন্দ করা এক মাটির মুর্তি।
আমি বায়ু,আমায় ধরা যায়না,ছোয়া যায় না,
মানুষের অবয়বে, অনুভবে মানুষ মাত্র।
আমি নেতার পুতুল,নেতা হুকুম দাতা, আমি
হুকুমের গোলাম,আমার শিক্ষা সনদে নেতার
প্রত্যায়ন, আমি মানুষ তার চৌহাদ্দির!

আমার কর্ম সংস্থান নেতা নেতাদের কলম
তলে। নেতার খোলসের নীচের প্রাণী বদলায়।
নেতার আসন,নেতা,নেতা রয়ে যায়।
আমি,আমরা নেতা হতে পারিনা,হঠাৎ আমি
নেতা হয়ে গেলে ভুলে যাই আমিও ছিলাম
মানুষের কাতারে,মানুষের অবয়বে।

আমি অর্থহীন, বিত্তহীন বলে আমার জাত নীচু
হাজার, পাঁচশত টাকার নোটের লোভে নেতার
সামনে নতজানু! আমার চাই একটা কাজ,
মাস শেষে কয়েকজন মানুষের ভরন পোষনের,
মৌলিক অধিকার পুরনের জন্য কর্ম,
কর্মের বিনিময়ে কিছু টাকা,জীবন যাপনের
জন্য। মানুষের অবয়বে নেতার গোলাম হয়ে
যাই স্বেচ্ছায়! স্লোগান দেই তার নামের
বিশেষণে বিশেষণ,মিথ্যা বিশেষণ।

কারণ, তিনি নেতা,তার অনেক টাকা,তিনি ধনী।
তিনি এম পি হবেন,তিনি সাংসদ,তিনি বসবেন
কাঙ্ক্ষিত চেয়ারে!
স্বাধীন দেশের চেয়ারে বসে স্বাধীনতার
পিন্ডি চটকাবেন,তিনি চেতনার চাটনী বানাবেন।
আমায় দেবেন, আমি চেটেপুটে খাব!
তিনি খুনের হুকুম দেবেন,তিনি বন্ধ করবেন
জনজীবন,যানবাহন,আইন,কানুন থাকবে
তর্জিনীর ইশারায়,আমি দৌড়াব,বাবর আলী
দৌড়াবে দেশে বিদেশে,পিঁড়ার মতো,
প্রজাপতির মতো,মৌমাছির মতো,
ছুটবো খাবারের সন্ধানে।

রাজদরবারে নেতার সাথে ভালো,মন্দ নেতার
মিশ্রণ! তিনি দরবারে যেতেনা পারলে তার
পুত্র,কন্যা,স্ত্রী,রক্তের উত্তরসুরীদের কেউ যাবেন
আমি তাহার গুনকীর্তন করব, স্লোগান দিয়ে
যাব,আমি সাধারণ জনতা,
চার ইঞ্চি,কপালের ভাগ্যে নেতার গুনগান,
নেতার উচ্ছিষ্ট,নেতার জয়ধ্বনিতে মিথ্যা
স্লোগান; নেতার তরে জীবন,জান,প্রাণ।
ভালো নাকি মন্দ নেতা আমার,
মার্কাতেই তার পরিচয়,সৎ,অসৎব্যাক্তি জীবন,
দেশ দশের জানার কি দরকার!

তারা নেতা মানুষের অবয়বে, তারা বদলে যান,
মানুষের অবয়বে নেতা তিনি,তারা,তাহার,
আমি, আমরা কতিপয় মানুষ নামের প্রাণী
মানুষের অবয়বে।
অন্যায় হালালে চাই ক্ষমতা,কালো টাকা সাদার
নিমিত্তে চাই ক্ষমতা! সৎ,সততা, লেবাসী,
মানুষ নয়,মনুষত্ব্য নয়,
পরিচয় চেতনার সিম্বল,চিহ্ন,মার্কারে ভাই মার্কা।

বাবর আলী হুদাই পেরেশান!
২৬-১১-২০১৮ ইং
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×