প্রেম নাকি মায়া?
২৪ শে মার্চ, ২০১১ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রেম নাকি মায়া?
জাহির হুসেন
সকল আমার বিশ্ব দেখা
ঘরের কোনে একলা থাকা,
তোর কারনে চোখের জল
তোরই জন্য চিন্তা বিফল।
তোরই কারনে হৃদয়ের কোনে
দু্ঃ স্বপ্নের বেড়াজাল ছায়া,
তারে কি বলবি তুই?
সে অন্তরে পুষে রাখা
বিদগ্ধ প্রেম নাকি মায়া?
আমার স্বপ্নের জাল বোনা
মৃত্যু পথের দিন গোনা,
তোকে নিয়েই আমি বাচি
তোরই জন্য ভালো আছি,
তোরই জন্য তোকে ছাড়া
তোকে ঘিরেই সংসার জোড়া
তাকে কি বলবি তুই?
আমার অন্তরে পুষে রাখা
বিদগ্ধ প্রেম নাকি মায়া?
আমার একলা পায়ে চলা
নিজের সাথে কথা বলা,
তোরই জন্য পূর্ণিমার চাঁদ
তোরই জন্য পদ্মানদীর বাঁধ।
তোরই জন্য তোকে ছাড়া
তোকে নিয়েই বৃষ্টিতে ভেজা
তাকে কি বলবি তুই?
সে আমার গোপন রাখা
বিদগ্ধ প্রেম নাকি মায়া?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন