অামি পশ্চিংবঙ্গে জন্মেছি ও বড় হয়েছি। আমার বয়স তেইশ। বেশ কিছুদিন ধরে মনে হয় বাংলাদেশের বাঙালীরা পশ্চিংবঙ্গের বাঙালীদের সম্পর্কে যতটা জানে, পশ্চিংবঙ্গের বাঙালিরা হয়ত অতটা জানে না। ভাওয়াইয়া, রুনা লায়লার গান, তসলিমা নাসরিন এর বই, আর তারেক মাসুদের মাটির ময়না ছাড়া কিছুদিন আগে অবধি বাংলাদেশের সাথে বিশেষ পরিচয় ছিল না। কয়েকদিন আগে ইউ টিউবে দেখলাম চিরকুমার সঙঘ। তারপর আস্তে আস্তে বাংলা ব্লগ সাইটগুলোতে প্রবেশ করলাম। ক্রমশ বুঝলাম বাংলাদেশ সম্পর্কে খুব কম জানি। আরও জানতে চাই। বাংলাদেশের লেখকদের কাছে আবেদন করছি, পশ্চিংবঙ্গের বাঙালীদের উদ্দেশ্য করে বাংলাদেশ সম্বন্ধে লিখুন। লিখুন আপনাদের বিশ্বাস, সংস্কৃতি, রাজনীতি, সাধারন মানুষদের নিয়ে। আমরা যারা দুই বাঙলাকেই নিজের ভাবতে চাই তাদের অবশ্যই ভাল লাগবে।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


